Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৯৮ অভিজ্ঞতাও আছে । তাদের সবচেয়ে বেশি চাপটা ছিল রোমানদের সেই পার্খবর ওপর, যেদিকে নগরীর প্রধান ফটকের অবস্থান । ফটক তো আরও আছে। কিন্তু এখনও রোমানরা সেগুলোর মাঝে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে । আমর ইবনুল আস (রাযি.) অপর দিকটার ওপর আক্রমণ চালালেন । ফলে রোমানদের বিন্যাস ভেঙে গেল এবং তারা একটা ঘন জটলার রূপ ধারণ করল । তাদের পদাতিকরা অশ্বারোহীদের পদতলে পিষ্ট হতে লাগল । সিপাহসালার আমর ইবনুল আস তাদের আরও বেহাল ও অসহায় করে তুলতে তার রিজার্ভ ইউনিটগুলো থেকে একটি ইউনিটকে সম্মুখে এগিয়ে দিলেন যে, যাও; তোমরা শক্রবাহিনীর সামনের অংশটার ওপর ঝাঁপিয়ে পড়ো । ডান-বাম থেকে তো তাদের ওপর বেশ চাপ পড়ছেই । এ-কৌশলের আশানুরূপ সাফল্য পাওয়া গেল। রোমানদের হাক-চিতকার ভেতরের লোকদের ওদিক.থেকে ফটক খুলে দিতে বাধ্য করল । পরিস্থিতির দাবি ছিল, মুজাহিদদের সরিয়ে দিতে ভেতর থেকে আরও সৈন্য বেরিয়ে আসবে । কিন্তু ফটক উন্মুক্ত হওয়ামাত্র বাইরে থেকে অশ্বারোহী সৈন্যরা ভেতরে ঢুকতে শুরু করল । ফলে ভেতর থেকে যারা বেরুতে চাচ্ছিল, তারা আটকে গেল। মুজাহিদগণ প্রাচীরের এত কাছে চলে গেছেন যে, ওপর থেকে তির আসছে; কিন্তু তাদের কোনো ক্ষতি করতে পারছে না । আমর ইবনুল আস তীর তিরন্দাজদের এমন একটা জায়গায় মোর্চাবন্দ করে দিয়েছেন, যেখান থেকে তির এসে অনায়াসে প্রাচীরের ওপর নিক্ষিপ্ত হচ্ছে । ফলে রোমান তিরন্দাজ ও মিনজানিকের দায়িত্বে নিয়োজিত লোকগুলো আহত হয়ে ওখান থেকে সরে যেতে বাধ্য হচ্ছে। এই রক্তক্ষয়ী যুদ্ধে ব্যক্তিগত বীরত্বের খুবই কীর্তি প্রদর্শিত হয়েছে । এদিন মুজাহিদদের জোশ-জযবা চূড়ান্ত সীমানাও অতিক্রম করে গেছে । দীর্ঘ অবরোধের নিয়তের ওপরও সংশয় ব্যক্ত করেছেন। এমন অনুভূতিও তারা লালন করতেন যে, আমীরুল মুমিনীন যদি নারাজ হন, তা হলে ধরে নাও, আল্লাহও নারাজ । সবকজন সেনাপতি মস্তিষ্ক পুরোপুরি ঠিক রেখে দায়িত্ব পালন করছেন । ততক্ষণে তারা রোমানদের দুর্বলতা টের পেয়ে গেছেন । অবশেষে রোমানরা আত্মরক্ষার যুদ্ধ লড়তে লাগল । তারা এতটাই সন্ত্রস্ত হয়ে উঠল যে, প্রধান ফটকটা বন্ধ করার ইশও তাদের রইল না, যাতে মুজাহিদরা ভেতরে ঢুকতে না পারে । আবার ফটক খোলা না রেখেও তারা পারছিল না। কারণ, বাইরের সেনারা ভেতরে ঢুকছিল আর ভেতর থেকে কিছু সৈন্য বের হতে চেষ্টা করছিল । এই হট্টগোল ও রক্তক্ষয়ের মধ্যেই মুজাহিদরা দুর্গে ঢুকে গেলেন । দুর্গে যেকজন মুজাহিদ প্রবেশ করলেন, তীদের মাঝে সিপাহসালার আমর ইবনুল আস এবং ফড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।