অনিঃশেষ আলো $ ১৯৭ লিখেছেন, রোমার সেনাপতিরা নগরীর লোকদের প্রাচীরের ওপর দীড় করিয়ে দিয়েছিল । তাদের মাঝে মহিলাও ছিল । মহিলাদের বলে দেওয়া হয়েছিল, তোমরা পিঠটা বাইরের দিকে রেখে দীড়িয়ে থাকো, যেন মুসলমানরা বুঝতে না পারে, তোমরা নারী । এই জটলাটা মূলত মুসলমানদের ভয় দেখাতে দীড় করিয়ে রাখা হয়েছিল যে, দেখ, আমাদের সংখ্যা কত বেশি; এই নগরী তোরা জয় করতে পারবি না। সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.)-এর আদেশে দরাজকণ্ঠ এক মুজাহিদ সামনে চলে গেলেন এবং উঁচু গলায় রোমানদের বললেন, আমরা সংখ্যায় ভয় পাওয়ার মতো মানুষ নই । যদি সামরিক শক্তি আর সেনাসংখ্যাকে তোয়াক্কাই করতাম, তা হলে আমরা মিশরের এলাম কেন? বলেই মুজাহিদ ফিরে এলেন । আমর ইবনুল আস (রাি.) তার বাহিনীকে উদ্দেশ করে উচ্চৈঃস্বরে বললেন, সংখ্যাকে ভয় করো না। প্রকৃত যোদ্ধারা এমন লক্ষ্য আর মুখের কথায় ভয় দেখায় না। যা করবার তারা মাঠে নেমেই করে। রোমানদের এই মহড়া প্রমাণ করছে, ভয়ে তাদেরই হাঁটু কাপছে; তারা নিজেরাই সন্ত্রস্ত ৷ আল্লাহর কসম! আজ আমরা দুর্গে প্রবেশ করবই। পরক্ষণেই সিপাহসালার আমর ইবনুল আস আক্রমণের আদেশ দিয়ে দিলেন। রোমানরা পাচিলের ওপর লোকসমাবেশ ঘটিয়ে চরম একটা বোকামির পরিচয় দিল । মুজাহিদগণ যখন রোমানদের ওপর ঝাঁপিয়ে পড়লেন, তখন পাচিলের ওপর থেকে তির ও মিনজানিকের যে-ভয়টা ছিল, তা কমে গেল । কেননা, তাদেরই জনজট তাদের জন্য প্রতিবন্ধক হয়ে দীড়াল । তির-পাথর থেকে নিজেদের বাচাতে মুজাহিদরা এপস্থাটিও অবলম্বন করলেন যে, রোমানদের ওপর ঝাঁপিয়ে পড়ার কাজটা তারা অতিশয় দ্রততার সাথে সম্পন্ন করে ফেললেন । যুদ্ধের পরিস্থিতি এমন একটা রূপ ধারণ করল যে, একটা মিনজানিক থেকেও পাথর এল না। তিরন্দাজিও বহুলাংশে কম হচ্ছে। কারণ, তির-পাথর ছুড়লে তাদেরই সৈন্যরা নিশানায় পরিণত হওয়ার মতো পরিবেশ তৈরি হয়ে গেছে। আজ রোমানরা সত্যি-সত্যিই যুদ্ধ করতে বেরিয়েছিল । এস্কান্দারিয়া চলে গেলে মিশর হাতছাড়া হয়ে যাবে এই অনুভূতি তাদের জাগরূক ছিল । এক বর্ণনায় আছে, এদিন বাহিনীকে মদ পান করিয়ে বের করা হয়েছিল যে, যা; মাতালের মতো যুদ্ধ কর। লড়েছেও তারা পাগলেরই মতো পূর্ণ জোশ ও জযবার সাথে । আমর ইবনুল আস পরম দক্ষতার সাথে তার বাহিনীকে নিয়ন্ত্রণে রেখেছিলেন, যেন যে-কৌশল ও বিন্যাসে তিনি আন্রমণ করতে চাচ্ছিলেন, তাতে কোনো ব্যত্যয় না ঘটে । চেষ্টা ছিল, তারা দুর্গে ঢুকে যাবেন । একাজে মুজাহিদদের বেশ ফড্৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।