Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৯৬ রোমানদের ধরন হলো, তারা কেবলই পেছনে সরছে আর মুসলমানদের চেষ্টা হলো, তারা রোমানদের সেই পার্ে চলে যাবে, যেদিকটায় নগরীর প্রবেশদ্বার । সালারগণ কেবলই তাড়া দিচ্ছেন, নগরীতে ঢুকে পড়তে চেষ্টা চালাও । খুবই ঘোরতর যুদ্ধ চলছে । রোমানরা পেছনে সরতে-সরতে নগরীতে ঢুকে যাচ্ছে । আজ তাদের প্রাণহানির ঘটনা ঘটেছে বিপুল ৷ তবে তারা নগরীতে ঢুকে যেতে সফল হলো । একজন মুজাহিদও তাদের পেছনে ফটকের ধারে-কাছেও যেতে পারলেন না । ফটক বন্ধ হয়ে গেল । মুজাহিদগণ ফিরে আসতে বাধ্য হলেন । সং সস অবশেষে জুমাবারের ফজর উদিত হলো । মুজাহিদগণ তাদের সিপাহসালারের ইমামতে নামায আদায় করলেন । সিপাহসালার বাহিনীকে জানালেন, আমীরুল মুমিনীন হযরত ওমর বার্তায় লিখেছিলেন, আক্রমণ যেন জুমার নামাযের পরে করি আর যেন আক্রমণের আগে দু'আ করে নেই । এটি দু'আ কবুলের উপযুক্ত সময় । জুমার নামাযের সময় হলো । বাহিনী নামা আদায় করলেন । খুতবায় আমর ইবনুল আস (রাযি.) আমীরুল মুমিনীনের বার্তার কিছু কথা পুনর্বার স্মরণ করিয়ে দিলেন- “তোমাদের মাঝে আগেকার জযবা-চেতনা অবশিষ্ট নেই । শাহাদাতের ছটফটানি তোমাদের মধ্য থেকে হারিয়ে গেছে । ওই জায়গাটা তোমাদের পছন্দ হয়ে গেছে; তোমরা ওখানেই থেমে গেছ ।' আমর ইবনুল আস বাহিনীকে বললেন, আমীরুল মুমিনীনের এই সংশয় আজ আমাদের দূর করতে হবে | সবচেয়ে বড় কথাটি হলো, আমাদেরকে আল্লাহর সন্তষ্টির চিন্তা মাথায় নিয়ে কাজ করতে হবে । মুজাহিদদের মাঝে জোশ-জযবা আজও তেমনই আছে, যেমনটি আগে ছিল । তাতে বিন্দুমাত্র ঘাটতি আসেনি । কিন্তু রুদ্ধদ্বার দুর্গের ওপর আক্রমণ চালানো আত্মহত্যার সমান । তা ছাড়া এক্কান্দারিয়ার প্রতিরক্ষার ব্যাপারটা ছিলই আলাদা । সালারদের নির্দেশনা যা দেওয়ার ছিল, সিপাহসালার আগেই দিয়ে রেখেছেন । বাহিনী সর্বতোভাবেই প্রস্তুত ৷ আল্লাহর কী মহিমা! নামায শেষ হওয়ার সাথে-সাথে রোমান বাহিনী দুর্গ থেকে বেরিয়ে এল । সংখ্যায় তারা বিপুল । আজকের হুমকি-ধমকি থেকে বোঝা যাচ্ছে, তারা আজ যুহ্ধ করার সিদ্ধান্ত নিয়েই এসেছে । ইতিহাসে ইবনুল হাকাম ও আল্লামা বালাযুরির বরাতে লেখা আছে, আজ নগরীর এদিককার পাঁচিলের ওপর এতসংখ্যক মানুষ দীড় করিয়ে দেওয়া হয়েছে, যেন একটা জটলা, যে কিনা একটা মানবপ্রাচীরের রূপ ধারণ করেছে । এতিহাসিকগণ ফ্/.911000119.0010)

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।