অনিঃশেষ আলো $ ১৯৫ এই আক্রমণ বাচাতে গিয়ে মাসলামার বর্শাটা হাত থেকে আবারও পড়ে গেল। এবার রোমান পেছনে মোড় নিলে স্পষ্ট দেখা যাচ্ছিল, মাসলামাকে সে বর্শার আগায় নিয়ে নেবে কিংবা তার ঘোড়া মাসলামাকে পিষে ফেলবে । ঠিক এসময় এক মুজাহিদ নিজের ঘোড়াটা হাঁকিয়ে দিলেন এবং মাসলামাকে বীচাতে ছুটে গেলেন । রোমান মাসলামার কাছে আসার আগেই মুজাহিদ পৌছে গেলেন এবং বর্শার প্রথম আঘাতেই রোমানকে তার ঘোড়ার ওপর উপুড় করে ফেলে দিলেন। মুজাহিদদের বর্শা তার পিঠে গিয়ে বিদ্ধ হলো এবং আগাটা পেটের দিক থেকে বেরিয়ে গেল । মাসলামা উঠে দীড়ালেন এবং এক বুক অনুশোচনা নিয়ে বাহিনীতে ফিরে এলেন । এঁতিহাসিকগণ লিখেছেন, সিপাহসালার আমর ইবনুল আস (রাধি.)-এর চেহারায় ক্ষোভ ও অসন্তোষের গভীর ছাপ ফুটে উঠেছিল । মাসলামার কাছ থেকে এমন পরাজয় তার আশা ছিল না । মাসলামা নতমুখে সিপাহসালারের কাছে গিয়ে দাড়ালেন । সমস্ত এঁতিহাসিক লিখেছেন, আমর ইবনুল আস (রাযি.) মাসলামাকে বলেছিলেন 'তোমার মতো পুরুষ, যে কিনা নারীর স্বভাব লালন করে, তার পুরুষদের কাজে হস্তক্ষেপ করার কী প্রয়োজন পড়ল? ইতিহাস আরও লিখেছে, একথার প্রতিক্রিয়ায় মাসলামার চেহারাটাও ক্ষোভে লাল হয়ে উঠেছিল । তিনিও রোষকষায়িত চোখে সিপাহসালারের প্রতি এক পলক তাকিয়েছিলেন । কিন্তু রাগটা তিনি হজম করে ফেললেন- মুখে কিছু বললেন না। এ-ই প্রথমবার রোমানরা প্রাটীর থেকে খানিক বেশি এগিয়ে এসেছে । আমর ইবনুল আস হামলার আদেশ দিয়ে দিলেন । আক্রমণ কীভাবে করতে হবে সালারদের সেই নির্দেশনা তিনি আগেই দিয়ে রেখেছেন । সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনাটি হলো, দুর্গে ঢুকে যাওয়ার চেষ্টা করতে হবে । কিন্ত রোমানরা মুজাহিদদের জন্য ফটক উন্মুক্ত রাখল না । যুদ্ধ করতে আজ যাদের পাঠাবার ছিল, তারা তো বের হয়ে অনেকখানি সামনে চলে এসেছে । আবার বিপুলসংখ্যক সৈন্য ফটকের সম্মুখেও দীড় করিয়ে রাখা হয়েছে, যাতে মুজাহিদরা চাইলেই দুর্গে ঢুকতে না পারে। প্রাচীরের ওপর সবচেয়ে ভয়ানক বস্তু ছিল মিনজানিক । কিন্তু মুজাহিদরা এত সম্মুখে চলে গেছেন, যেখানে মিনজানিক ওপর থেকে পাথর বর্ষণ করতে পারছে না। রোমান তিরন্দাজরা বিপুলসংখ্যক তির ছুড়ল বটেঃ কিন্তু দুদিকের মানুষ এমনভাবে মিশ্রিত হয়ে গেল যে, তিরন্দাজি থেমে গেল । রোমানদের তিরন্দাজি থেমে যাওয়ার আরও একটি কারণ হলো, মুসলমান তিরন্দাজরা পাচিলের ওপর তির ছুড়তে শুরু করেছেন । ফ$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।