অনিঃশেষ আলো ৩ ১৯৪ না। দু-একটা ইঙ্গিত ছারা অনুমিত হয়, হাজারখানিক হবে । বেরিয়ে এসে কমান্ডার মুসলমানদের প্রতি হুঙ্কার ছাড়ল । সিপাহসালার আমর ইবনুল আস সমসংখ্যক মুজাহিদ সামনে এগিয়ে দিলেন । কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, রোমানদের ভাবসাব আজও আগেরই মতো যে, তারা লড়াই করার পরিবর্তে মশকরা করতে চাচ্ছে । 'আমি আমার একজন বীর সৈনিককে সামনে এগিয়ে দিচ্ছি'_ রোমান কমান্ডার চ্যালেঞ্জ ছুড়ল- “তার মোকাবেলায় তোমরাও একজনকে আগে বাড়াও ৷ উন্মুক্ত লড়াই শুরুর আগে ব্যক্তিপর্যায়ে মোকাবেলা করা সেকালের যুদ্ধের একটি স্বীকৃত রীতি ছিল । সেনাপতি মাসলামা ইবনে মুখাল্লাদ ঘোড়া হাঁকিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন ।'ওদিক থেকে শক্তিশালী অবয়বের এক রোমান অশ্বারোহী আগেই দুই বাহিনীর মধ্যখানে পৌছে গেছে । ইতিহাস জানে, মাসলামা ইবনে মুখাল্লাদ রাযি.) একজন বীর সেনানি হিসেবে খুবই প্রসিদ্ধ ছিলেন । রোমান সৈনিকের মোকাবেলায় তিনি এগিয়ে গেলেন । দুজনের কাছেই বর্শা ছিল । লড়াই শুরু হয়ে গেল। দুজনই প্রতিপক্ষকে ঘোড়ার পিঠ থেকে ফেলে দিতে চেষ্টা . করছেন । দুজনই আক্রমণও চালাচ্ছেন, আবার নিজেকে আক্রমণ থেকে রক্ষাও করছেন। হঠাৎ রোমান অনেকখানি পেছনে সরে গেল এবং মোড় ঘুরিয়ে এমনভাবে ধেয়ে এল যে, মনে হলো, দুটা ঘোড়া পরস্পর মুখোমুখি ধাক্কা খেয়ে উভয়ই উভয়কে ফেলে দেবে । এসেই রোমান সজোরে বর্শা দ্বারা আঘাত হানল । মাসলামা আঘাতটা সামলে নিলেন । কিন্তু রোমান সৈনিকের ঘোড়া মাসলামার ঘোড়ার পাশ ঘেষে এত কাছে দিয়ে অতিক্রম করে গেল যে, মাসলামা ঝুঁকে বর্শার আক্রমণটা প্রতিহত করলেন তো বটে; কিন্তু রোমান কীধ দ্বারা তাকে এত জোরে ধাক্কা দিল যে, মাসলামা ঘোড়া থেকে নিচে পড়ে গেলেন এবং তার হাত থেকে বর্শাটা খসে পড়ল । রোমান একটুখানি সামনে গিয়ে ঘোড়া থামাল, খুব দ্রুত মোড় ঘোরাল এবং আক্রমণের শিকার হয়ে যাবেন । কিন্তু তিনি উঠে না দীড়িয়ে নিজের ঘোড়ার এক পার্থ সরে গেয়ে আঘাতটা ব্যর্থ করে দিলেন। মাসলামা ঘোড়ায় চড়তে রেকাবে পা রাখলেন । অমনি রোমান আবারও ফিরে এল । এবার তার ঘোড়ার গতি ছিল আরও বেগবান । মাসলামাকে সে ঘোড়ায় চড়ার সুযোগ দিল না এবং বর্শাটা উচু করে পূর্ণ শক্তিতে আঘাত হানল । মাসলামা রেকাব থেকে পা সরিয়ে নিলেন এবং বসে পড়লেন । এবার তিনি পদাতিক হয়ে গেছেন। ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।