Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৯৩ ব্যবিলন-কারিউনের মতো দুর্গ জয় করতে পেরেছেন, তখন এস্কান্দারিয়াও নিতে কোনো সমস্যা হবেনা ॥ সিপাহসালার আমর ইবনুল আস (রোযি.) বললেন, এবার তোমরা যেতে পার আর গালিচাগুলো নিয়ে যাও । আখতামুন পীড়াপীড়ি করতে লাগল, না; গালিচাগুলো আমি নেব না; এগুলো আপনি রেখে দিন । আমর ইবনুল আস বললেন, ইসলামে প্রাণভিক্ষার মূল্য নেওয়া অপরাধ । শক্রদেশ থেকে গনিমত ছাড়া আর কিছু নেওয়ার অনুমতি ইসলাম আমাদের দেয় না । কায়রাস কিংবা তোমাদের সবচেয়ে বড় সেনাপতি বা খোদ স্ম্রাটও যদি আমার সঙ্গে দেখা করতে আসে আর সাথে করে কোনো উপটৌকন নিয়ে আসে, আমি তা গ্রহণ করব না। তোমাদের কোনো উপহার আমার জন্য হারাম । রক্ষীবাহিনীর মুজাহিদগণ তীবু থেকে গালিচাগুলো বের করে আখতামুনের হাতে ধরিয়ে দিলেন । আখতামুন তার সঙ্গীদের নিয়ে অবনতমস্তকে বিদায় নিয়ে গেল। আমর ইবনুল আস (রাঘি.) এবার ক্রিস্টিকে ডেকে পাঠালেন । মেয়েটা এসে হাজির হলো । পরম বিশ্বস্ততা ও বিচক্ষণতার সঙ্গে কাজটা সম্পন্ন করার জন্য সিপাহসালার তাকে ধন্যবাদ জানালেন এবং ভূয়সী প্রশংসা করলেন। তারপর জিগ্যেস করলেন, পুরস্কার কী দেব বলো। যদি মুক্তি চাও, তা হলে এই মনোবাঞ্কাও তোমার পূরণ হতে পারে ।' “না মহামান্য সিপাহসালার।"- ক্রিস্টি বলল- “আমি মুক্তি চাই না। আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন। আর কোনো মুসলমান যদি আমাকে পছন্দ করেন, তা হলে তার স্ত্রী হয়ে আমি প্রীত ও পরিতৃপ্ত হব । তবে, বলে রাখতে চাই, আমি কিন্তু একটা চরিত্রহীনা মেয়ে । আমি আমার পাপের প্রায়শ্চিত্য আদায় করতে চাচ্ছিলাম । আর সেজন্যই একটা দুর্ঘটনা থেকে আপনাকে বাচাতে সচেষ্ট হয়েছি। “্ষমা-দয়া সবই আল্লাহর হাতে'_ আমর ইবনুল আস (রাযি.) বললেন- “আমাদের মহিলারা তোমাকে ইসলামের সাথে এমনভাবে পরিচিত করে তুলবে যে, তুমি নিজেকে একটি নিক্ষলঙ্ক নারী মনে করতে বাধ্য হবে । আর আমি তোমার বিয়েরও ব্যবস্থা করব ।' সস সত তার পরদিন কিংবা দুদিন পরের ঘটনা | রোমান বাহিনীর একটা ইউনিট শহর থেকে বেরিয়ে এল | সংখ্যাটা আজও তেমন বেশি না হলেও আগেকার দিনগুলোর তুলনায় খানিক বেশি । কতজন ছিল ইতিহাসে তার কোনো উল্লেখ পাওয়া যায় অনিঃশেষ আলো-৪/১৩ পু ফড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।