Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৯২ জীবন দিতে প্রস্তুত আছি । আপনাকে হত্যা করার প্রতিশ্রুতি নেওয়ার সময়ই আমরা জেনে এসেছি, এখান থেকে জীবন নিয়ে ফিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না।' ইবনুল আস (োযি.) বললেন- “আমাদের চরিত্রের যত কাহিনি তোমরা শুনেছ, এটি হবে সবচেয়ে বেশি কৌতুকপ্রদ ও দুর্লভ | বাকি জীবন তোমরা এই গল্পটি মানুষকে শুনিয়ে ফিরবে ।' আখতামুন ও তার সঙ্গীরা যেন এক সাগর বিস্ময়ের মাঝে ডুবে যেতে লাগল । তাদের বিশ্বাস করতে খুবই কষ্ট হলো, সিপাহসালার তাদের মাফ করে দিয়েছেন । “আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দিন সিপাহসালার'- আখতামুন বলল- “আপনি. কীভাবে জানতে পারলেন, আমি খঞ্জর বার করছি? আপনি কি আগে থেকেই জানতেন কেউ আপনাকে হত্যা করতে আসছে?" “তুমি কি এর জন্য বিস্মিত নও যে, আমরা ক্ষুদ্র একটা বাহিনী এমন বিশাল একটা বাহিনীর কাছ থেকে মিশরকে ছিনিয়ে এনেছি? আমর ইবনুল আস (রাযি.) বললেন-_ “তোমাদের সংহারি আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা এ তো একেবারেই সামান্য ব্যাপার | আমরা আল্লাহর ওপর ভরসা রাখি । তিনি যাকে বাচিয়ে রাখতে চান, তার একটা উপায় তিনি বার করেই দেন । আমরা গুপ্ুহত্যায় বিশ্বাসী নই । চুরি করে আমরা কারুর জীবন হরণ করি না । “তা হলে একথাটাও শুনে রাখুন হে ভাগ্যবান সিপাহসালার!- আখতামুন বলল- 'এস্কানারিয়াও আপনার । প্রধান বিশপ কায়রাস আমাদের আপনাকে হত্যা করতে পাঠিয়েছিলেন । প্রয়াত সম্রাট হেরাকুল-এর একজন বিধবা আছেন মরতিনা ৷ আমার "ধারণা, বিশপ এই পরিকল্পনাটা তারই নির্দেশনায় হাতে নিয়েছিলেন । এক বার্তায় তিনি লিখেছিলেন, মুসলমানদের সিপাহসালারকে হত্যা করে ফেলো; তা হলে তার বাহিনীর মনোবল কমে যাবে । আরেকটা ব্যাপার হলো, কায়রাস ও থিওডোরের মাঝে বিরোধ চলছে । দুজনের চিস্তা-চেতনায় বড় ধরনের গেপ তৈরি হয়ে গেছে । কোনো ব্যাপারেই এখন দুজন একমত হতে পারছেন না। এস্কান্দারিয়ার জনসাধারণ বাহিনীর প্রতি দিন-দিন কুষ্ট হতে চলছে ।' “বাজিস্তিয়া থেকে কি সাহায্য আসছে না?' আমর ইবনুল আস (রাযি.) জিগ্যেস করলেন । “না'- আখতামুন উত্তর দিল- “বাজিস্তিয়ায় আরেক ধরনের বিবাদ ও ষড়যন্ত্র চলছে, যার প্রভাব এস্কান্দারিয়ার ওপরও পড়ছে । এস্কান্দারিয়ায় আপনার সঙ্গে সমঝোতাচুক্তির আলোচনা চলছে । এই ক্ষুদ্র একটা বাহিনী দ্বারা যখন আপনি দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।