Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৯১ পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়ে গেল। ঘাতকদলটিকে ফাঁসাতে ক্রিস্টি খুবই চমত্কার একটা ফাদ তৈরি করেছিল আর আল্লাহ তাকে সাফল্য দান করলেন । আমর ইবনুল আস (রাযি.) সালারদের ডেকে পাঠালেন ৷ আখতামুন ও সঙ্গীকে বাইরে নিয়ে যাওয়া হলো । উন্মুক্ত তরবারিসজ্জিত চারজন রক্ষী তাদের ডানে, বায়ে ও পেছনে দীড়িয়ে গেল । “ওহে ভাগ্যবান সিপাহসালার!'- আখতামুন আমর ইবনুল আস (রাযি.)কে উদ্দেশ করে বলল- “আমরা আপনাকে হত্যা করতে এসেছিলাম । গালিচা ছিল স্রেফ ৰাহানা । কিন্তু আপনার সৌভাগ্য আর আমাদের দুর্ভাগ্য যে, আমরা সফল হতে পারিনি । আমি শুনেছি, মুসলমানদের চরিত্র খুবই উন্নত ও প্রশংসনীয় । আপনার কাছে আমি আমার ও আমার সঙ্গীদের প্রাণভিক্ষা চাইব না । শুধু একটি আবেদন না।' সালারদের আগে থেকেই জানা ছিল আজ কী হতে যাচ্ছে । তারা সিপাহসালারের ডাকেরই অপেক্ষায় ছিলেন। সংবাদ পাওয়ার সাথে-সাথে তারা ছুটে এলেন। আমর ইবনুল আস তাদের বললেন, এ আবেদন জানিয়েছে, যেন এক্ষুনি এদের হত্যা করে ফেলি, বিলম্ব না করি এবং কষ্ট দিয়ে ধুকে-ধুকে না মারি ৷ সালারগণ কেউ কোনো কথা বললেন না । তাদের জানা ছিল, এদের মুত্যুদণ্ডই দেওয়া হবে । কিন্তু আমর ইবনুল আস যখন তার সিদ্ধান্তের কথা শোনালেন, তখন তারা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন । “আমি তোমাদের ক্ষমা করে দিচ্ছি'- আমর ইবনুল আস (োযি.) বললেন- 'তোমরা আমাকে হত্যা করতে আসনি- তোমাদের পাঠানো হয়েছে । আমাকে তোমাদের মুক্তি দিয়ে দিলাম ৷ ফিরে যাও আর তোমাদের সেনাপতিবর্গ এবং বাজিস্তিয়ায় বসে-বসে যারা সাম্রাজ্য রক্ষার স্বপ্ন দেখছে, তাদের বোলো, সুপুরুষ মাঠে নেমে লড়াই করে- যারা এভাবে প্রতারণার মাধ্যমে শক্রনিধনের পথ বেছে নেয়, পরাজয় তাদের অবধারিত হয়ে যায়; এধরনের অপচেষ্টাই তাদের পরাজয়ের কারণ হয়ে দীড়ায় ৷ তাদের আরও বলবে, এস্কান্দারিয়ার প্রাচীর আর দুর্গের আশ্রয় থেকে বেরিয়ে এসো এবং যুদ্ধ করে এখান থেকে আমাদের হটিয়ে দাও । তোমাদের কাছে তো এত সৈন্য আছে, যার তুলনায় আমার এই বাহিনী কিছুই নয় । আসো এবং এই ক্ষুদ্র বাহিনীটিকে পিষে ফেলো । “বিশ্বাস হচ্ছে না সিপাহসালার!- আখতামুন বলল- “আপনি কি আমাদের সঙ্গে তামাশা করছেন? মশকরা করছেন? আমি তো একে মানসিক নির্যাতন মনে করছি। মুসলমানদের চরিত্রের তো আমি অন্যসব কাহিনি শুনেছিলাম । আমরা দ$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।