অনিঃশেষ আলো $ ১৯ পুলিশপ্রধান এসে হাজির হলে আমর ইবনুল আস (রাি.) তাকে অত্যন্ত কঠোর ভাষায় বললেন, এই বৃদ্ধের নাতনিটাকে খুঁজে বের করতে হবে । পুলিশপ্রধান কিবতি খ্রিস্টান । নিখোজ মেয়েটির এই বৃদ্ধ দাদাও কিবতি খিস্টান । 'একটি কথা শুনে নাও জোসেফ!'- আমর ইবনুল আস পুলিশপ্রধানকে বললেন- “হেরাক্ল-এর শাসনামলে এ ধরনের অভিযোগ এলে তোমরা কোন নীতি অবলম্বন করতে সে আমি জানি না। কিন্তু আমাদের দৃষ্টিতে একটি মেয়ে নিখোজ হয়ে যাওয়া সাধারণ কোনো ঘটনা নয় । আমরা যদি একজন নাগরিকের একটা সমস্যার সমাধান দিতে না পারি, তার অর্থ হলো, আমরা আল্লাহর পক্ষ থেকে অর্পিত কর্তব্য পালন করছি না । এ কিন্তু হতে পারে না ।' “বাস্তবতা হলো মহামান্য সিপাহসালার!'_ “জোসেফ বলল- “আপনার আগে এ জাতীয় কোনো অভিযোগ ওপরে যেতই না। তার অর্থ এ নয় যে, তখন জনসাধারণ এমন বিপদের শিকার হতো না। প্রকৃত ব্যাপার হলো, এধরনের অভিযোগ নিয়ে প্রশাসনের কারও কাছে আসবারই সাহস তখন জনসাধারণের ছিল না। ক্ষমতাসীনরা নাগরিকদের সেই সুযোগই দিত না। সবাই জানত, নালিশ নিয়ে গেলে উলটো নিজে অপদস্থ ও নাজেহাল হয়ে ফিরতে হবে ।" “কিন্ত এখন জেনে নাও'- আমর ইবনে আস বললেন- 'রোমক শাসনের অবসান ঘটেছে। এখন এখানে আল্লাহর. আইন চলবে । আল্লাহর আইনে যেকোনো নাগরিকের সুবিচার পাওয়ার অধিকার রয়েছে এ ক্ষেত্রে সামান্যতম. অবহেলাও সহ্য করা. হবে না । তোমাকে আমি সর্বোচ্চ এক দিন সময় দিলাম । এই চব্বিশ ঘণ্টার মধ্যে আমাকে রিপোর্ট দিতে হবে, মেয়েটার সন্ধান পাওয়া গেল কি-না ॥ এই বুড়োকে নিয়ে যাও আর সবটুকু শক্তি ব্যয় করে এর নাতনিকে খুঁজে বের করো । জোসেফ সিপাহসালারকে নিশ্চয়তা দিলেন, আমি কোনো ক্রটি করব না.। তারপর নিজের অভিমত ব্যক্ত করল, মেয়েটা যুবতি | হতে পারে, ও স্বেচ্ছায় কারুর হাত ধরে চলে. গেছে । আমর ইবনুল আস. বললেন, ঘটনা কী ঘটেছে আমি তা-ই তো জানতে চাই । তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন করে মেয়েটার সন্ধান বের করার দায়িত্ব তোমার | “সম্মানিত সিপাহসালার!" জোসেফ বলল- “সম্ভাবনা আরও একটা আছে । সেই দিকটাও আমাদের বিবেচনায় আনতে হবে । আমি একজন গোয়েন্দা । সব দিক চিন্তা করেই আমাকে সিদ্ধান্তে পৌছতে হবে । আমি দেখেছি, প্রতি তিন বছর পর- পর এ বয়সের কোনো-না-কোনো একটি. মেয়ে নিখোজ হয়ে যায় । পরে আর তার কোনো হদিস পাওয়া যায় না। এর আগে যারা-ই নিখোঁজ হয়েছিল, তারা দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।