অনিঃশেষ আলো & ১৮৮ চরিতার্থ হয়ে গেলে আর নিজের কাছে রাখেন না। আমার প্রত্যয়-পরিকল্পনা এতটুকুও রদবদল হয়নি ৷ এদের সেনাপতিটাকে হত্যা করতে আমি খুবই উদগ্রীব হয়ে আছি এবং তক্কে-তকে থাকছি; কিন্তু মওকা পাচ্ছি না। এদের সবকজনেরই ওপর আমি আস্থা তৈরি করে €রখেছি। কিন্ত তারপরও যখন আমাকে কোনো চালানো হয় আমার কাছে কোনো অস্ত্রটস্ত্র আছে কি-না । পুরোপুরি চেক করেই তবে আমাকে তাবুতে ঢুকতে দেওয়া হয় । কাজটা আসলে স্রেফ তুমিই করতে পার ।' “কিন্ত আসল সমস্যার সমাধান কে করবে?'_ আখতামুন জিগ্যেস করল- “প্রধান সেনাপতির কাছে আমাদের পৌছিয়ে দেবে কে? আমি তো দেখে নিয়েছি, তাকে বাইরে হত্যা করা সম্ভব নয় । তাকে আমি দূর থেকে দেখেছি । যেখানেই যাচ্ছেন, রক্ষী অশ্বারোহীদের বেষ্টনিতেই থাকছেন । শেষমেশ পন্থা একটা ঠিক করলাম, উপহার দেওয়ার নামে গালিচা নিয়ে আসব আর এই অজুহাতে তার তাঁবুতে ঢুকবার সুযোগ বেরিয়ে আসবে । কিন্তু পন্থা এটাও কার্যকর হবে বলে মনে হচ্ছে না। ওরা বলল, ওদের প্রধান সেনাপতি নাকি উপহার গ্রহণ করেন না এবং তার তীাবুতে বাইরের কারুর যাওয়ার অনুমতি নেই 1 “আমি যদি তোমাকে তার তীবু পর্যস্ত পৌছিয়ে দিই, তা হলে তুমি তাকে কীভাবে হত্যা করবে?- ক্রিস্টি জানতে চাইল এবং সাবধান করল- “হত্যা তো করবে বটে; কিন্তু ওখানেই ধরা খেয়ে যাবে এবং জীবনটা হারিয়ে ফেলবে ।' 'বেশি সম্ভাবনা তো এটা-ই"_ আখতামুন বলল- “কিন্তু আমি জীবন নিয়ে পালিস্ধ যাওয়ারও পথও তৈরি করে নিতে পারব । আমরা দুজন লোক গালিচা নিয়ে তার তাবুতে যাৰ এবং গালিচাগুলো মাটিতে বিছিয়ে দেব । তিনি দেখার জন্য ঝুঁকে পড়বেন । যদি না-ও ঝৌঁকেন, তবু পেছন থেকে খগ্ররের আঘাত হেখে। আমরা বেরিয়ে যাব । বাইরের লোকেরা টের পেতে-পেতে আমরা অনেক দূর চলে আসতে পারব । আর সামনে এলাকাটা এমন যে, এখানে আমবা এমনভাবে অদৃশ্য হয়ে যাব, যেন মাটি আমাদের গিলে ফেলেছে । আর যদি ভাগ্যদোষে ধরা পড়েও যাই, আমরা দুজনই জীবন দিতে প্রস্তুত আছি। বিনিময় আমরা এত পেয়েছি যে, তুমি তাকে ধনভাপ্তার বলতে পার, আমাদের ভবিষ্যৎ তিন পুরুষও খেয়ে শেষ করতে পারবে না। তা যদি না-ও পেতাম, তবুও তো তুমি জান, আমরা ধর্মোন্মাদ মানুষ | ইসলামের পথ জীবনের বিনিময়ে হলেও আটকাতে হবে । বলো, তুমি আমাদের কোনো সাহায্য করতে পারবে কি? দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।