Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৩ ১৮৭ জায়গায় বসে তাকে প্রত্যক্ষ করছে। শক্রপক্ষের একজন কয়েদিকে এত তাড়াতাড়ি বিশ্বাস করা যায় না। ক্রিস্টি শারিনাকে বলেছিল, আমি এই গালিচাওয়ালা লোকটাকে চিনি । দিনকতক তার সাথে কাজও করেছি । লোকটা পেশাদার সেই ঘাতকদের একজন, যারা শত্রুপক্ষের বড়-বড় ব্যক্তিত্বকে হত্যা করার বিশেষ যোগ্যতার অধিকারী | এখানে সে মুসলিম বাহিনীর প্রধান সেনাপতিকে হত্যা করার মিশন নিয়ে এসেছে । পেছনেও একজায়গায় তারা এই যিশন নিয়ে কাজ করেছিল; কিন্তু সফল হতে পারেনি । পরে আমাকে এর থেকে আলাদা করে ফেলা হয়েছে । তখন ওকে কোথায় কী কাজে পাঠানো হয়েছিল, তা আমার জানা ছিল না। আমাকে সেই গ্রামটায় বদলি করা হলো, যেখানে এন্তাফত এক সালারকে হত্যা করতে গিয়ে নিজেই মারা পড়ল আর আমি ধরা পড়ে এখানকার কয়েদি হলাম | এসব গোপন তথ্য শারিনাকে সরবরাহ করে ক্রিস্টি বলেছিল, আমাকে সুযোগ দিন, লোকটার সঙ্গে দেখা করে আমি আরও তথ্য বের করি এবং কীভাবে ফাসানো যায় সেই ফন্দি ঠিক করি | শারিনা হাদীদকে বলে ব্যবস্থাটা করে দিল। গালিচা দেখার ভান করে ক্রিস্টি লোকটার সঙ্গে সাক্ষাতের স্থান ও সময় নির্ধারণ করে নিয়েছিল । সেই অনুসারে ক্রিস্টি ওখানে চলে গেল । লোকটার নাম ক্রিস্টি আখতামুন বলেছিল । এ-জাতীয় নাম ফেরাউন-পরিবারের সদস্যদের হতো । এ লোকটা মিশরি এবং ধর্মবিশ্বাস খিস্টান। “এই শক্রদের কাছে এসে পড়লে কীভাবে?' আখতামুন ক্রিস্টিকে জিগ্যেস করল । “রা পড়েছি'- ক্রিস্টি উত্তর দিল- “স্যামুসনও আমার সঙ্গে আছে। দুজনই মুসলমানদের কয়েদি । তবে আমার কিছুটা স্বাধীনতা আছে। সেজন্য তোমার কাছে আসতে পেরেছি ।' স্যাযুসন সেই ব্যক্তি, ক্রিস্টি যাকে পিতা বলে দাবি করছিল । কিন্তু আসলে লোকটা তার পিতা নয় । আখতামুন তাকে জিগ্যেস করল, তা ধরা পড়লে কীভাবে? ক্রিস্টি তাকে বেদুইন এস্তাফতের মৃত্যু ও তাদের গ্রেফতারির পুরো কাহিনি শোনাল । “তা এখানে দিনকাল কেমন কাটছে? আখতামুন জানতে চাইল । “এ-ও কি জিগ্যেস করবার মতো কথা!'- ক্রিস্টি মিথ্যা বলল- “আমার মতো মেয়েরা কারুর হাতে পড়লে তুমি কি জিগ্যেস না করেই বুঝতে পার না, তার দিন-রাত কেমন ও কীভাবে কাটে? প্রতিটা রাতই আমার কোনো-না-কোনো সেনাপতির তাবুতে কাটছে । কয়েকটা রাত প্রধান সেনাপতির তাবুতে কাটিয়েছি । কিন্তু তিনি খুবই সতর্ক মানুষ । কিছুক্ষণ পর তাবু থেকে বের করে দেন; লালসা ফড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।