Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৮৬ বয়স চব্বিশ-পচিশ- টগবগে যুবক । ক্রিস্টির মুখে চোখ পড়ামাত্র তার কপালে কয়েকটা ভাজ পড়ে গেল। চোখদুটো সামান্য সংকুচিত করে নিল, যেন মেয়েটাকে গভীর নিরীক্ষার সাথে দেখছে। একই প্রতিক্রিয়া ক্রিস্টির চেহারায়ও ফুটে উঠল । সেও লোকটাকে চেনার চেষ্টা করছে । অল্লক্ষণের মধ্যেই দুজনের মুখের এই প্রতিক্রিয়া বিস্ময়ে পালটে গেল, যেন দুজনই দুজনকে চিনে ফেলেছে । মহিলারা ওদের গালিচাবিষয়ে নানা কথা জিগ্যেস করছে। ক্রিস্টি বসে-বসেই একটু-একটু করে পা টেনে-টেনে লোকটার একেবারে ঘনিষ্ঠ হয়ে গেল । দুজনের মাঝে কানে-কানে অল্প কিছু কথা হলো । ক্রিস্টি উঠে তার সঙ্গিনীদের কাছে চলে এল । গালিচাওয়ালা লোকগুলো তাদের ছড়ানো গালিচাগুলো গোটাতে শুরু করল । মুসলিম নারীগণ ও ক্রিস্টি ওখান থেকে সরে গেল । ক্রিস্টি শারিনাকে চোখের ইশারায় আলাদা সরিয়ে নিল এবং কানে-কানে কী যেন কথা বলল । শারিনা এমনভাবে মাথা দোলাচ্ছে, যেন ক্রিস্টির কথাগুলো সে বুঝে ফেলেছে এবং খুবই ভালো লেগেছে। মহিলারা তাদের তীবুর দিকে চলে গেল আর গালিচাওয়ালারা উঠে হতাশ মনে ওখান থেকে বিদায় নিয়ে গেল। চা ঘণ্টাদেড়েক পর। ক্রিস্টি গালিচাওয়ালা সেই লোকটির সঙ্গে দপ্তায়মান, যে সবচেয়ে বেশি কথা বলত এবং তার কথায় মনে হচিছল, লোকটা খুব জ্ঞানী, বুদ্ধিমান ও অভিজ্ঞ | দুজন এমন একটা জায়গায় দীড়িয়ে আছে, যেখানে তাদের কেউ দেখবার জো নেই । ক্রিস্টি লুকিয়ে-লুকিয়ে ওখানে চলে গিয়েছিল | এখানে সবুজে ঢাকা টিলা-টিপি আছে। ঘন বৃক্ষরাজির ঝৌপঝাড় আছে যে, লুকিয়ে থাকলে অতি কাছে থেকেও কেউ দেখবে না। এখানেই বারোজন মুজাহিদকে রোমানরা ওত পেতে শহীদ করেছিল । ক্রিস্টির একাকি ওখানে যাওয়ার কোনো সুযোগ ছিল না । মুজাহিদ বাহিনীর অপর কোনো নারী হলে নাহয় তার জন্য কোনো বাধা ছিল না। কিন্ত এ এখানে একজন কয়েদি । এটা তার উন্ুক্ত কারাগার | সাধারণত কয়েদিদের যেভাবে একটা বদ্ধ. ঘরে আটকে রাখা হয়, ক্রিস্টিকে সেভাবে আটকে না রাখা হলেও মুসলিম নারীরা তাকে চোখে-চোখে রাখছে ঠিকই । কিন্তু ঝুঁকিপূর্ণ ওই এলাকাটায় ক্রিস্টি গেল এবং কেউ তাকে বাধা দিল না । কারণ, শারিনাকে একটা বিষয় অবহিত করে সে আস্থা অর্জন করে নিয়েছিল । শারিনা ব্যাপারটা তার স্বামী হাদীদের মাথায় দিয়ে রেখেছিল । ক্রিস্টি জানে না, হাদীদ চুপে-চুপে তাকে অনুসরণ করছে এবং এখন সে যেস্থানে দীড়িয়ে গালিচাওয়ার সাথে কথা বলছে, হাদীদ তারই অদূরে একটা দ$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।