অনিঃশেষ আলো $ ১৮৫ কাছে গিয়ে দীড়ালেন এবং গালিচাগুলো দেখতে লাগলেন । এক মুজাহিদ বললেন, এখানে কেন এসেছ? এই জায়গায় তো এসবের কোনো ক্রেতা নেই । “আমরা এই গালিচাগুলো বেচতে আসিনি'- একজন বলল- “দু-তিনটা গালিচা আপনাদের সিপাহসালারকে উপহার দিতে চাই। এগুলোতে তিনি নামায পড়বেন । 'শোনো বন্ধুরা/- মুজাহিদ বললেন- “প্রথম কথা হলো, আমাদের সিপাহসালারের নাগালই তোমরা পাবে না । ভাগ্যক্রমে যদি পেয়েও যাও, তোমাদের এই উপহার তিনি গ্রহণ করবেন না। উপহার গ্রহণের কোনো রেওয়াজই আমাদের মাঝে নেই ।' “আমাদেরকে তার কাছে পৌছিয়ে দিন'- একব্যক্তি বলল- “আপনাদের যে-চরিত্র আমরা দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে আপনারা যেরূপ সদয় আচরণ করছেন, তাতে আমরা খুবই মুগ্ধ । তারই স্বীকৃতিস্বরূপ আমাদের নিজেদের বানানো এই গালিচাগুলো আমরা তার জন্য উপটৌকন হিসেবে এনেছি । গ্রহণ না করার কোনো কারণ তো আমরা দেখতে পাচ্ছি না । মুজাহিদগণ তাদের বোঝাতে অনেক চেষ্টা করলেন । অবশেষে বললেন, আমাদের সিপাহসালারকে তোমরা ঘটনাচক্রে কোথাও পেয়েও যেতে পার; কিন্তু তোমাদের উপহার তিনি গ্রহণ করবেন না সেকথা আমরা নিশ্চিত করেই বলতে পারি । এক মুজাহিদ বললেন, আমরা মাটির ওপর দীড়িয়ে নামায পড়ি । আমাদের সালারও মাটিতেই নামায পড়েন এবং মাটিতেই সেজদা করেন । নামায পড়তে আমাদের গালিচা লাগে না। “সে তো আমরা দেখেছি'_ গালিচাওয়ালা একব্যক্তি বলল- 'যে-মাটিতে আপনারা সেজদা করেন, সেই মাটি আল্লাহর পক্ষ থেকে আপনাদের নামে লিখে দেওয়া হয় এবং সেই মাটি আপনাদের পায়ে চুমো খায় । মুজাহিদগণ এক-এক করে সেখান থেকে সরে যেতে লাগলেন । এখনও দু- তিনজন দীড়িয়ে আছেন । একদিক থেকে মুজাহিদ বাহিনীর তিন-চারজন মহিলা এদিকে আসছে । তাদের মাঝে শারিনাও আছে । আছে ক্রিস্টিও | গালিচাগুলো এতই সুন্দর যে, মেয়েগুলো উবু হয়ে মাটিতে বিছানো জিনিসগুলো দেখতে শুরু করল | কেনার তো প্রশ্নই আসে না। ওরা এগুলো বেচতে আনেওনি, আবার মুসলিম মেয়েদেরও এমন মূল্যবান গালিচার দরকারও নেই । গালিচাওয়ালা তিন ব্যক্তিও মাটিতে বসে পড়ল । ক্রিস্টি গালিচা থেকে চোখ সরিয়ে লোকগুলোর প্রতি তাকাল । তাদের একজনই মুজাহিদদের সাথে কথা বলছিল । বাকিরা চুপচাপ বসে বা দীড়িয়ে ছিল । যে-লোকটি কথা বলছিল, তার ফড$৮৬৬.211001179.0011
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।