অনিঃশেষ আলো $ ১৮৪ হঠাৎ করেই এই চিত হয়ে শুয়ে পড়ায় তার সেনাপতিরা কী প্রতিক্রিয়া নিয়েছিলেন বলতে পারব না । কিন্তু পরক্ষণেই তিনি ঝটপট উঠে বসলেন এবং জোশদীপ্ত কণ্ঠে বললেন- “ভাবনা-চিস্তা শেষ । আমাদের শেষ পরিণতিও তিনিই সাজাবেন, যিনি শুরুটা সাজিয়েছিলেন । না বললেও চলে, একথা বলে তিনি মিশর-অভিযানের চূড়ান্ত ফলাফল মহান আল্লাহর ওপরই ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছিলেন । সালার উবাদা ইবনুস সামিতও ওখানে উপস্থিত ছিলেন । আমর ইবনুল আস তাকে বললেন, এস্কান্দারিয়া আক্রমণের সময় পতাকা তোমার হাতে থাকবে । এক বর্ণনায় আছে, এই ঘোষণাটি তিনি মাসলামা ইবনে মুখাল্লাদ-এর নামে দিয়েছিলেন । কিন্তু মাসলামা বললেন, এত বড় মর্যাদার হকদার উবাদা ইবনুস সামিত; আপনি পতাকাটি তাকে দিন । আমর ইবনুল আস (োঘি.) পতাকা সালার উবাদা ইবনুস সামিত (রাযি.)-এর হাতে তুলে দিলেন। যুদ্ধের মাঠে পতাকা যার হাতে থাকে, জীবনের বাজি লাগিয়ে তাকে পতাকাটি উভভীন রাখতে হয়। পতাকাটি ফেলে দিতে শক্রবাহিনী উপর্যপুরি আক্রমণ চালাতে থাকে | পতাকা অবনমিত রাখতে বহু সৈনিককে জীবন কুরবান করে দিতে হয় । যুদ্ধ চলাকালে প্রতিপক্ষের প্রধান টার্গেট থাকে পতাকাবাহী | পতাকা বহনের দায়িত্ব লাভ করা যেমন মর্যাদার, তেমন ঝুঁকির । চা এস্কান্দারিয়া আক্রমণের পরিকল্পনা ঠিক হয়ে গেল, যার জন্য মুজাহিদ বাহিনী আগে থেকেই প্রস্তুত । তিনজন এঁতিহাসিক লিখেছেন, আমীরুল মুমিনীন হযরত ওমর (রাষি.) তার বার্তায় লিখেছিলেন, আক্রমণ জুমার দিন জুমার নামাযের পরে কোরো । কারণ, এ-সময়টায় আল্লাহর বিশেষ রহমত নাযিল হয এবং এ-সময় বান্দার দু'আ কবুল হয় । হযরত ওমর আরও লিখেছেন, আক্রমণের আগে মহান আল্লাহর সমীপে চোখে পানি ফেলে বিজয়ের জন্য দু'আ করে নিয়ো । আমীরুল মুমিনীনের বার্তী প্রাপ্তির এবং আক্রমণের সিদ্ধান্ত ঘোষণার পরও অভিযান শুরু করতে দিনকতক বিলম্ব হওয়ার কারণ বোধহয় এটিই ছিল । কেননা, জুমাবার আসতে আরও চার-পাচ দিন বাকি ছিল | মাঝখানের এই সময়টায় আরেকটা ঘটনা ঘটে গেল । মুজাহিদগণ আক্রমণের জন্য প্রস্ততও ছিলেন এবং ব্যাকুলও । কিন্তু এখনও তীরা অবসর যাপন করছেন। একদিন তিনজন লোক- সম্ভবত তারা মিশরি-ই হবে_- ছোটো-ছোটো কয়েকটা গালিচা নিয়ে মুজাহিদ ক্যাম্পের কাছাকাছি একজায়গায় এসে দীড়াল | গোটা দুই- তিনেক গালিচা খুলে তারা মাটির ওপর বিছিয়ে দিল । জিনিসগুলো জায়নামায সাইজের কার্পেট । পার্শ্ববর্তী তাবুগুলো থেকে কয়েকজন মুজাহিদ বেরিয়ে তাদের দড$৮৬.2111001109.0011
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।