Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৮৩ মাঝে আটকে আছি । আর আপনি কিনা আশা করছেন, আমরা অসম্ভবকে সম্ভব বানিয়ে দেখাব! কিন্ত আমর ইবনুল আস (োযি.) অশোভন ও অন্যায় প্রতিক্রিয়া ব্যক্ত করলেন না। তিনি অনুভব করছিলেন, এস্কান্দারিয়ার ওপর আসলেই সময় বেশি ব্যয় হয়ে যাচ্ছে; অথচ, অর্জন কিছুই হচ্ছে না । আমীরুল মুমিনীনের ব্যাকুলতা ও সংশয়- সন্দেহের বাস্তবতা তিনি ভালো করেই বুঝতেন । তিনি ঠাণ্ডা মাথায় বার্তাটি পড়লেন । তারপর সর্বপ্রথম যে-কাজটি করলেন, সেটি হলো, আমীরুল মুমিনীনের নামে একটি বার্তা লেখিয়ে সেই দূতেরই হাতে দিয়ে তাকে বিদায় করে দিলেন । সেই বার্তাটির ভাষ্য ইতিহাসে পাওয়া যায় না । ইতিহাসে শুধু এটুকু আছে, আমর ইবনুল আস (রোযি.) আমীরুল মুমিনীনকে আশ্বস্ত করেছিলেন, বাহিনীর চেতনা আহত হওয়ার পরিবর্তে আগের চেয়ে বেশি পোক্ত ও মারমুখী হয়ে উঠেছে এবং প্রতিজন মুজাহিদ এস্কান্দারিয়াজয়ের জন্য ব্যাকুল হয়ে আছে । ইতিহাস বলছে, হযরত ওমর (রাযি.)-এর এই বার্তাটি আমর ইবনুল আস (রাধি.)-এর কাছে দিনের শেষ প্রহরে এসে পৌছেছিল । আমর ইবনুল আস তখনই সমগ্র বাহিনীকে একত্রিত করলেন এবং আমীরুল মুমিনীনের বার্তাটি উচ্চৈরস্বরে তাদের পড়ে শোনালেন । তারপর বাহিনীকে আদেশ দিলেন, সবাই উজু করে এক্ষুনি ফিরে এসো । মুজাহিদগণ গেলেন এবং উজ করে ফিরে এলেন । আমর ইবনুল আস (োযি.) সবাইকে নিয়ে জামাতের সাথে দু-রাকাত নফল আদায় করলেন । তারপর বিজয়ের জন্য দু'আ করলেন। ইতিহাসে এসেছে, দু'আর সময় আমর ইবনুল আস (রাযি.)-এর চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছিল । দু'আর পর তিনি বাহিনীকে বললেন, আমরা একস্কান্দারিয়ার ওপর আক্রমণ চালাব । মুজাহিদগণ আল্লাহু আকবার ধ্বনি তুলে সিপাহসালারের এই প্রত্যয়কে লাব্বাইক জানালেন । দু'আর পর মুজাহিদগণ যার-যার অবস্থানে চলে গেলেন । আমর ইবনে আস (রাযি.) সালারদের নিজের তাঁবুতে নিয়ে গেলেন । কোনো ভূমিকা ছাড়াই তিনি আক্রমণের প্ল্যান তৈরির কাজ শুরু করে দিলেন। এটি ছিল সত্যিকার অর্থেই একটি অসম্ভব অভিযান, যাকে সম্ভব বানাতে হবে । আমর ইবনুল আস ও তার সালারগণ আবেগ ও চেতনার মাথায় চিন্তা করতেন না । বরং বাস্তবতা ও সংকট- কার্যকর করতেন । তিনি প্রতিটি দিক নিয়েই গভীরভাবে চিন্তা করলেন । কিন্তু “অসন্ভব' ছাড়া আর কিছুই দেখতে পেলেন না । হঠাৎ তিনি মাটিতে পিঠ রেখে হাতদুটো দুদিকে ছড়িয়ে দিয়ে উর্ধ্বমুখী হয়ে শুয়ে পড়লেন, যেন কাজ করতে- করতে শরীরটা ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়েছে; আর পারছেন না। ফ$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।