Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৮২ আটকে ফেলেছে । নাহলে মিশরজয় এত বিলধিত হওয়ার আর কী কারণ থাকতে পারে? বার্তা পাঠিয়ে আমি আমর ইবনুল আসকে জিগ্যেস করব নাকি, এত দীর্ঘ নীরবতার হেতু কী এবং তার বাহিনী কী অবস্থায় আছে? সবাই এক্যবদ্ধভাবে অভিমত দিলেন, ঠিক আছে; আপনি এখনই বার্তা দিয়ে দূত রওনা করিয়ে দিন। হযরত ওমর (রাযি.) তখনই বার্তা লেখালেন, যেটি আজও পর্যস্ত ইতিহাসের পাতায় হুবহু সংরক্ষিত আছে । ইতিহাসরচয়িতা ইবনুল হাকাম মুকরীযি ও বালাযুরির বরাতে বার্তাটির ভাষ্য এভাবে উল্লেখ করেছেন : “আমি হতভম্ব যে, তুমি দুটা বছর যাবত লড়াই করছ; অথচ, মিশরজয় এখনও পর্যস্ত পরিপূর্ণ হয়নি! আমি জানি, তুমি মিশরের সর্বশেষ দুর্গ পর্যস্ত পৌছে গেছ। কিন্তু এত দীর্ঘ সময়েও তোমার পক্ষ থেকে কোনো সংবাদ আমি পেলাম না । আমি সন্দেহ করছি, তোমাদের অন্তরে শুরুর দিককার সেই চেতনা অবশিষ্ট নেই এবং সেই শক্রদেশটির চাকচিক্য তোমাদের মাঝে দুনিয়ার মোহ সৃষ্টি করে দিয়েছে । আমার এই সংশয় যদি যথার্থ হয়, তা হলে আল্লাহ তোমাদের কোনো সাহায্য করবেন না। আমি চারজন অতিশয় বীর সেনাপতিকে তোমাদের সাহায্যের জন্য পাঠিয়েছিলাম এবং লিখেছিলাম, এরা এক-একজন এক হাজার মুজাহিদের সমান । কিন্তু মনে হচ্ছে, তারাও জাগতিক জীকজমকের মাঝে আটকে গেছে আর তুমিও এই একই অধঃপতনের শিকার । আমার এই বার্তাটি গোটা বাহিনীকে পড়ে শোনাও আর তাদের বলো, নিজেদের চেতনা ও মনোবল অটুট রাখো । আমার প্রেরিত চার সালারকে বাহিনীর সামনে রেখে আল্লাহর নাম নিয়ে এস্কান্দারিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ো ।' এই বার্তায় হযরত ওমর (রাযি.) যে-চারজন সালারের কথা উল্লেখ করেছেন, তাদের বীরত্বের সবিস্তার কাহিনি বিগত একটি অধ্যায়ে আলোচিত হয়েছে । এঁরা ছিলেন হযরত যুবাইর ইবনুল আওয়াম (রাযি.), উবাদা ইবনুস সামিত (রোযি.), মিকদাদ ইবনে আসওয়াদ (রাযি.) ও মাসলামা ইবনে মুখালাদ (রোযি.) । এঁরা সবাই সাহাবি ছিলেন । হযরত ওমর (রাযি.) যখন সহযোগী বাহিনী দিয়ে তাদের মিশর পাঠিয়েছিলে, তখন সাথে যে-বার্তাটি দিয়েছিলেন, তাতে লিখেছিলেন, এই চারজনের এক-একজন এক হাজার মুজাহিদের সমান । যুবাইর ইবনুল আওয়াম (রাযি.)-এর বীরত্ব তো ছিল অলৌকিক ঘটনার মতো । আজকের এ যুগে যখন আমরা আমীরুল মুমিনীন হযরত ওমর (রোযি.)-এর এই বার্তাটি পাঠ করি, তখন আমাদের কল্পনার আয়নায় আমর ইবনুল আস (রাযি.)- এর যে-প্রতিক্রিয়াটি ভেসে ওঠে, তা হলো, তিনি নিশ্চয় বলে থাকবেন, মদীনায় বসে কথা বলছেন তো! এখানে এসে দেখুন, আমরা কেমন সংকট ও সমস্যার ফড$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।