Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৮১ “তোমরা কি আমার মতো পেরেশান নও?'- হযরত ওমর (রাযি.) বললেন- “চারটা চাদ উদিত হলো আর অস্ত গেল; অথচ, আমর ইবনুল আস-এর কোনো পয়গাম এল না! এরা-ই সেই বাহিনী, যারা মিশরের অতিশয় মজবুত শহর ও অজেয় অনেকগুলো দুর্গ জয় করে নিয়েছে । এত কিছুর পর কী হলো যে, তারা এস্কান্দারিয়ার প্রাচীরের বাইরে গিয়ে.বসে পড়ল এবং কোনো নড়াচড়া করছে না! এমন হয়নি তো, ওই জায়গাটা তাদের ভালো লেগেছে আর তাকেই একটা মনোরম গন্তব্য মনে করে ওখানেই বসে থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে?" “আমীরুল মুমিনীন!'- এক উপদেষ্টা বললেন- “আমর ইবনুল আস এমন দায়িত্ুহীন সিপাহসালার নন । আমরা আরও কটা দিন অপেক্ষা করে দেখি ।' 'এ-ও তো হতে পারে'_ আরেক উপদেষ্টা বললেন- “এস্কান্দারিয়া খুবই মজবুত ও দুর্গঘেরা নগরী এবং এটিই গিশরের সর্বশেষ কেল্লা । আমর ইবনুল আস-এর সৈন্যসংখ্যা আগের চেয়ে এখন আরও কমে গেছে । তাই এ নগরী পদানত করার জন্য তিন-চার মাস সময় যথেষ্ট নয় ।' “আল্লাহর কসম!'- আমর ইবনুল আস (রোযি.) বললেন- “এই সব কটা দিক নিয়ে আমি গভীরভাবে চিন্তা করেছি । এস্কান্দারিয়া আজনাদাইনের চেয়ে বেশি মজবুত তো আর নয় । তখন হেরাক্ল জীবিত ছিলেন, রোমের বাহিনী প্রাণপ্রাচুর্ষে ভরপুর ও অসীম শক্তির অধিকারী ছিল । রোমানরা আজনাদাইনকে বাইতুল মুকাদ্দাসের প্রতিরক্ষা দুর্গ মনে করত যে, এটি হাতছাড়া হয়ে গেলে বাইতুল মুকাদ্দাসও হাত থেকে বেরিয়ে যাবে । বাইতুল মুকাদ্দাসে রোমানরা মনে করত, তারা হযরত ঈসা (আ.)-এর সমাধির সুরক্ষা বিধান করছে। কিন্তু এই আমর ইবনুল আস রোমানদের থেকে আজনাদাইন ছিনিয়ে এনেছিল, বাইতুল মুকাদ্দাসও কেড়ে এনেছিল । আজ সেই আমর ইবনে এই রোমানদের সামনে কেন অসহায় হয়ে গেল?... 'এখন তো রোমান বাহিনী অনেক বেশি ত্রস্ত ও দুর্বল হয়ে পড়েছে। তা ছাড়া আমি বেশ করেই জানি, বাজিস্তিয়ায় হেরাক্ল-এর পর তার ছেলে কুস্তস্তিনও মরে গেছে। ওখানে তক্ত-তাজের উত্তরাধিকার নিয়ে ঝগড়া চলছে । আমর ইবনুল আস এই পরিস্থিতি থেকে কেন স্বার্থ লুটছে না?' “আমর ইবনুল আস-এর ওপর আপনার কোনো সংশয় আছে নাকি আমীরুল মুমিনীন?' এক সাহাবি জিগ্যেস করলেন । “আছে বইকি'- আমীরুল মুমিনীন উত্তর দিলেন- “আমার সন্দেহ লাগছে, আমর ও তার বাহিনীর মাঝে এমন কোনো মানসিক দোষ তৈরি হয়ে গেছে, যার ফলে তাদের অন্তর থেকে শাহাদাতের স্পৃহা ও জিহাদের চেতনা বিলুপ্ত হয়ে গেছে। হতে পারে, মিশরের সৌন্দর্য ও এশ্বর্য তাদের জাগতিক ভোগ-বিলাসের মাঝে দড্৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।