Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৮০ তুমি ইসলাম গ্রহণ করে নাও'- শারিনা ক্রিস্টিকে দাওয়াত দিল- “তারপর আমাকে বোলো কাকে তোমার ভালো লাগছে; আমি তার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব । “বিয়ের কথা তো আমি কখনও চিস্তা-ই করিনি'- 'ধর্ম তো কোনোদিনও আমার কাছে গুরুত্ব পায়নি । আমাকে জানানো হয়েছিল, মুসলমানরা ধ্রিস্টবাদের শক্র আর ইসলাম নির্মুলের অভিযানে অংশ নেওয়া মহৎ কাজ । কিন্তু এখন আমার চিন্ত ধারা এতই বদলে গেছে যে, এই মুসলমানদের জন্য আমি কিছু একটা করতে চাই । আমার অন্তরে মুসলমানদের মর্যাদা তৈরি হয়ে গেছে । “তাদের জন্য তুমি কিছুই করতে পারবে না ।' আরেক নওমুসলিম মেয়ে বলল । “অনেক কিছু করতে পারব"- ক্রিস্টি বলল- “গুণ তো আমার এই একটি-ই আছে । আমি চাই, মুসলমানরা আমার দ্বারা উপকৃত হোক, আমাকে তারা কাজে লাগাক ॥ আমি তাদের জন্য গোয়েন্দাগিরি করতে পারি । রোমান সেনাপতিদের আমি হত্যা করাতে পারি । কমপক্ষে তাদের একজনকে আরেকজনের শক্র তো বানাতে পারি । কোনো এক ছুতায় আমাকে এস্কান্দারিয়ায় ঢুকিয়ে দাও ।' ক্রিস্টি!'- শারিনা অত্যন্ত গান্তীর্যের সাথে বলল- “ইসলামের আইনে নারীকে এভাবে ব্যবহার করা মহাপাপ । মুসলমান নিজেদের শুধু আপন বোন-কন্যাদেরই নয়- নারী যদি শত্রুপক্ষের লোকও হয়, তাদেরও সন্্র-মর্যাদার প্রহরী মনে করে । তুমি নিজের ভবিষ্যতের ভাবনা ভাবো । সামনে তোমার অনেক লম্বা সময় পড়ে আছে । এই দীর্ঘ জীবনটা সম্মানের সাথে কীভাবে কাটাতে পার সেই চিন্তা করো ।' কথায়-কথায় আলোচনাটা উঠল আর কিছুটা গান্তীর্য, খানিকটা হাস্য-রসিকতার মধ্য দিয়ে অনেক বিষয় বেরিয়ে এল । সং সং নর মদীনায় আমীরুল মুমিনীন হযরত ওমর (রোষি.) প্রতিটা মুহূর্ত মিশরের সংবাদের অপেক্ষায় থাকতেন । বার্তা আসত, যেত । কিন্তু এ-ই প্রথম ঘটল যে, চার মাসেরও বেশি সময় পার হয়ে গেল; অথচ, আমর ইবনুল আস (বাধি.)-এর পক্ষ থেকে কোনো বার্তা মদীনায় এল না। এই বিলম্ব ও নীরবতা আমীরুল মুমিনীনের অস্তঃকরণে উৎকণ্ঠা জাগাতে শুরু করল । এই ব্যাকুলতা অসহনীয় পর্যায়ে পৌছে গিয়েছিল । আমীরুল মুমিনীন উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসলেন । সমস্ত নির্ভরযোগ্য এতিহাসিক এবং পরবর্তী কালের ইতিহাসবেস্তাগণ লিখেছেন, সেদিন আমীরুল মুমিনীন হযরত ওমর তার উপদেষ্টাদের উদ্দেশে এভাবে বক্তব্য দিয়েছিলেন : ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।