Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৮ এসেছ । না অগ্নিপূজারিদের অন্তরে মানবতার দরদ ছিল, না রোমানদের মাঝে । তাদের আমলে যখন আমি নালিশ নিয়ে আসতাম, তখন মহলের দ্বার থেকেই তাড়িয়ে কিংবা ঠেলা-ধাক্কা দিয়ে বিদায় করে দেওয়া হতো । তোমাদের কাছেও আমি এমন ধারণা নিয়েই এসেছিলাম যে, কোনো প্রতিকার পাব না, আমার আরজি কেউ শুনবে না। কিন্ত এসে আমি নতুন ইতিহাস দেখতে পেলাম । তোমার একব্যক্তি আমার কথা শুনল এবং পরক্ষণেই তুমি আমাকে ডেকে পাঠালে । তোমাকে দেখে আমি অবাক হয়েছি যে, দেখতে তো তোমাকে মানুষই মনে হচ্ছে; কিন্তু আসলে তুমি দেবদূত । তারপর যেরূপ মনোযোগ ও সমবেদনার সাথে তুমি আমার অভিযোগ শুনছ, তাতে আমার বিস্ময় আরও বেড়ে গেছে। আমি ক্রমান্বয়ে অস্থ্িরও হয়ে উঠছি যে, এরা আবার কেমন মানুষ... “বাপজান!'- আমার ইবনে আস বৃদ্ধের কথা কেটে দিয়ে বললেন- “আপনার বিস্মিত হওয়ারও দরকার নেই, অস্থির হওয়ারও আবশ্যকতা নেই । তুমি শুধু দরকারি কথাগুলো বলে যাও । কে ভালো ছিল আর কে মন্দ সেই ইতিহাস এখন আমার শুনবার প্রয়োজন নেই । এমন কোনো তথ্য দাও, যার সূত্র ধরে আমরা মেয়েটাকে খুঁজে বের করতে পারি ।' বৃদ্ধের কাছে কোনো তথ্য ছিল না যে, তার নাতনিকে কে অপহরণ করেছে যদি সে অপহতা হয়ে থাকে । নাকি স্বেচ্চায় কারুর সঙ্গে চলে গেছে৷ নাতনির বিরহে বৃদ্ধ বেশ আবেগপ্রবণ হয়ে গেছে এবং চোখের পানি ছেড়ে কেবলই কাদছে। নাতনিকে সে কেমন আদর করত, সেকথা বলেও সে মনটা খানিক হালকা করার চেষ্টা করছে । নাতনি বলত, দাদা যতদিন বেঁচে আছেন, ততদিন সে বিবাহ করবে না। কিন্তু বৃদ্ধ ব্যাপারটা মেনে নিতে পারছিল না যে, বয়সটা তার পনেরো-ষোলো হয়ে গেছে । অপার মমতার কারণে ষোড়শী নাতনিটাকে সে তিন-চার বছরের শিশুটি মনে করে নিজের সঙ্গে ঘুম পাড়াত আর দিনভর তার সঙ্গে খেলাধুলা করে বেড়োত। “ওকে ছাড়া আমি বাচতে পারব না সিপাহসালার!'- বৃদ্ধ হাউমাউ করে কেঁদে উঠল- “মরার আগে একবার ওকে দেখে যেতে না পারলে পরজগতেও আমি শাস্তি পাব না। ওর বিরহ ওখানেও আমাকে পুড়িয়ে মারবে | অন্তত আমি এটুকু নিশ্চিত হতে হতে চাই, নাতনিটা আমার কোনো নিরাপদ হাতে আছে।" সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.) তার নিরাপত্তা বাহিনীর কমান্ডারকে ডেকে বললেন, এই বৃদ্ধকে সসম্মানে তোমার কাছে বসিয়ে রাখো আর পুলিশপ্রধানকে এক্ষুনি ডেকে পাঠাও । দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।