অনিঃশেষ আলো $ ১৭৯ সুন্দর একটা তির, যেটি খুবই অনায়াসে আমার শিকারের হর্থপণ্ডে গেঁথে যায় আর তাকে একদম বেকার বানিয়ে দেয়। পরে তার কোনো ধর্ম বা মাতৃভূমি, জন্মভূমি থাকে না। | মেয়েটা অকপটে ও স্পষ্ট ভাষায় তথ্য ফাস করল, যে-লোকটাকে আমি পিতা বলে দাবি করছি, তিনি আমার বাবা নন । আমার জনক কে, জননী কে তা-ও আমি জানি না । তখন বয়স আমার সাত-আট বছর । মনে পড়ে, যার কাছে আমি লালিত-পালিত ও বড় হয়েছি, তিনি পরম যত্বের সাথে আমাকে প্রতিপালন করতেন । আমার মন থেকে আপন পিতামাতার মমতা আর মস্তিষ্ক থেকে তাদের স্মৃতি ধুয়ে-মুছে একদম পরিষ্কার হয়ে গিয়েছিল । সেই বয়স থেকেই আমাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল মানুষকে আঙুলের ইশারায় কীভাবে নাচাতে হয়। পুরুষদের ওপর নিজের মায়া বিস্তার করা, পাথরকে মোমের মতো গলিয়ে ফেলা, নিজের রূপ-সৌন্দর্যকে অটুট রাখা, শক্রর দেশকে নিজের বাড়ি-ঘর মনে করা ইত্যাকার বহু পাঠ হাতে-কলমে শেখানো হয়েছে । যারা আমাকে এই প্রশিক্ষণ দিয়েছেন, তারা ছিলেন অতিশয় রূপসি ও সীমাহীন চতুর নারী । আমাকে শেখানো হয়েছে, শিকারের আবেগ-চেতনাকে উসকে দিয়ে তার হুশ-জ্ঞান- বিবেককে নিজের কবজায় নিয়ে নেবে আর নিজে নিস্পৃহ ও অনুভূতিহীন হয়ে যাবে । আমাকে সতর্ক করা হয়েছে, মনে যদি কোনো শক্রুর প্রতি সমবেদনা তৈরি হয়ে যায়, তা হলে আর তুমি কোনো কাজের থাকবে না । আমাকে খুবই দৃষ্টিনন্দন একটা কালসাপে পরিণত করা হয়েছে এবং এই প্রশিক্ষণ আমার জীবনের একটা সহজাত বিষয়ে পরিণত হয়ে গেছে। মিশরি বেদুইন এস্তাফতকে কীভাবে মুঠোয় নিয়েছিল এবং কীভাবে সে একজন সালারকে হত্যা করতে স্বতঃক্কূর্তভাবে সম্মত হয়েছিল এবং পরে কীভাবে নিজে মারা পড়েছিল ক্রিস্টি শারিনাদের তার সবিস্তার কাহিনি শোনাল | “এস্তাফত মুসলমান ছিল না"- শারিনা বলল- “'আরবও ছিল না। যদি মুসলমান হতো, তা হলে তোমার ফাঁদে সে কখনও যেতই না ।' “আমাকে প্রশিক্ষণ শুধু মহিলারা-ই দেয়নি'_ ক্রিস্টি বলল- “আমি পুরুষ ওত্ত দদের হাতের মধ্য দিয়েও সময় পার করেছি । তারা সবাই আমারই ধর্মের মানুষ ছিলেন । প্রতিজন লোক আমাকে প্রশিক্ষণ দেওয়ার আগে আমার বরূপময় শরীরটার স্বাদ উপভোগ করেছেন । প্রশিক্ষণের কাজ শুরু করেছেন তার পরে। কিন্তু আরবের এই মুসলমানদের কাছে ব্যাপার-স্যাপার তার সম্পূর্ণ উলটো দেখলাম | এই লোকটাও- আমি যাকে আমার পিতা বলে দাবি করছি- আমাকে ক্ষমা করেনি ।' দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।