অনিঃশেষ আলো & ১৭৮ জুলুমের শিকার মনে করত এবং বলত, আমাদের বিনাদোষে ধরে আনা হয়েছে । আমরা কোনো অন্যায় করিনি । ভয়জড়িত কণ্ঠে সে দুটা আশঙ্কার কথা ব্যক্ত করত, যেগুলো তাকে খুব পেরেশান করে রেখেছিল । একটা হলো, তার পিতার সঙ্গে অনেক কষ্টদায়ক আচরণ করা হবে। অপরটা, নিজে সেনাপতিদের মনোরঞ্জরনের চমত্কার একটা উপাদানে পরিণত হবে । কিন্তু আমি বিস্মিত ও হতভম্ব" ক্রিস্টি বলল-_ “একজন সেনাপতিও আমার পানে চোখ তুলে তাকাচ্ছেন না, যেন তারা জানেনই না, আমি একটা রূপসি ও যুবতি মেয়ে তাদের মাঝে বিদ্যমান । কখনও মনে চিস্তা আসে, এ-বেদুইনদের কাছে সৌন্দর্যের মাপকাঠি বোধহয় অন্যকিছু, যার বিচারে আমি উত্তীর্ণ হতে পারিনি 1" “এটি মাপকাঠির নয়- চরিত্রের ব্যাপার'_ শারিনা বলল- “তুমি একটা কাজ করো; কখনও সুযোগ পেলে যেকোনো একজন সেনাপতির তাবুতে গিয়ে একেবারে বিবসনা হয়ে যাও এবং তাকে পাপের আহ্বান জানাও । দেখবে, নিজের হাতে তোমাকে পোশাক পরিয়ে দিয়ে তাবু থেকে বের করে দেবেন। তুমি এই প্রতিক্রিয়া নিয়ে ফিরে আসবে যে, তুমি কোনো পুরুষের উপযুক্তই নও এবং তোমার এই রূপবতী শরীরটায় একটুও আকর্ষণ নেই । পরীক্ষাটা করেই দেখো ।” “পরীক্ষার দরকার নেই" ক্রিস্টি বলল- “এ তো আমি আগে থেকেই অনুভব করছি যে, হয় এরা রুচিহীন, অনুভূতিহীন; নাহয় আমার মাঝে কোনো সৌন্দর্য বা কোনো আকর্ষণ নেই। “না এরা রুচিহীন, অনুভূতিহীন; না তুমি অসুন্দর, অনাকর্ষণীয়া'- আরেক নওমুসলিম মেয়ে আইনি বলল- “তুমি প্রশিক্ষণই পেয়েছ এমন যে, অন্যকিছু ভাববার ও বুঝবার যোগ্যতা তোমার নেই। আমি তোমাকে একটা রহস্য জানাচ্ছি । মুসলমানরা সংখ্যায় কত অল্প! কিন্ত তারা তোমাদেরই চোখের সামনে কারিউন দুর্গটা জয় করল ৷ এখন এস্কান্দারিয়ারও ওপর আক্রমণ চালাতে যাচ্ছে। সমগ্র মিশরই তারা জয় করে নিয়েছে । তুমি কি কখনও ভেবে দেখেছ, এটি কীভাবে সম্ভব হলো? সম্ভব হয়েছে তার কারণ, তাদের কাছে একটা জাদু আছে। জাদুটা হলো, তাদের মনোযোগ তোমার মতো মেয়েদের প্রতি নিবিষ্ট নয়- দৃষ্টি তাদের আল্লাহর ওপর নিবদ্ধ । তাদের সেই লোকটিরই কাছে তুমি গ্রহণযোগ্য ও সুন্দরী বলে বিবেচিত হবে, যিনি আল্লাহর নামে তোমাকে বিয়ে করবেন। ক্রিস্টি খুবই প্রাণবন্ত, প্রফুল্পচিত্ত, অকৃত্রিম ও মিশুক নারী । তার মুখ থেকে এমন কোনো কথা বের হলো না যে, মুসলমানদের দ্বারা প্রভাবিত হয়ে আমি ইসলাম গ্রহণ করতে চাই । হাসির ছলে বলল, এটা ঠিক যে, প্রশিক্ষণটা আমি ভিন্ন ধরনেরই পেয়েছি । এত কাল নিজের সম্পর্কে শারিনাদের সে ভূল তথ্যই দিয়ে আসছিল । কিন্তু এবার সত্য উগরাতে শুরু করল । বলল, আমি বিষমাখা অতি ফড্৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।