Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৭৭ মুজাহিদগণ চারদিকে চোখ রেখে সময় পার করছেন বটে; কিন্তু সময়গুলো কাটছে তাদের বলতে গেলে কর্মহীন । ছাউনি থেকে খানিক দূরে গিয়ে টহল দিচ্ছেন। পার্শ্ববর্তী গ্রামগ্ডলোর বড়ো-ছোটো অনেকেই এসে-এসে তাদের দেখছে । সব ক ক্রিস্টি ও তার পিতা যখন বন্দি হয়ে এসেছিল, তখন দুজনই ছিল ভয়ে তটস্থ। তাদের মর্যাদা ছিল যুদ্ধবন্দির মতো, যাদের গোলাম বা দাস মনে করা হয়। ক্রিস্টির পিতা মনে-মনে এই আশঙ্কাটা পোষণ করছিল । কিন্তু তাকে উন্মুক্ত কারাগারে রাখা হলো । বলে দেওয়া হলো, পালাবার চেষ্টা করো না; অন্যথায় হাতে কড়া আর পায়ে বেড়ি উঠে যাবে । ক্রিস্টির ভাবনায়ও তার ব্যাকুলতার অন্ত ছিল না। মেয়েটা তার অসাধারণ রূপসি ও যুবতি । সেনাপতিদের খেলনায় পরিণত হয়ে যাবে তাতে কোনোই সন্দেহ নেই । ক্রিস্টিকে নারীক্যাম্পে মুসলিম মহিলাদের হাতে তুলে দেওয়া হয়েছিল । কিন্তু প্রতি মুহূর্তেই তার মনে হচ্ছিল, এই বুঝি সেনাপতিগণ দাসি জ্ঞান করে আমাকে গণিকা বানিয়ে নিলেন । প্রতিটা রাত নিশ্চয় আমাকে কোনো-না-কোনো সেনাপতির তাবুতে কাটাতে হবে । কিন্তু কারিউন থেকে এস্কান্দারিয়া পর্যস্ত এ-যাবত অনেকগুলো রাত অতিবাহিত হয়েছে; মুজাহিদ বাহিনীর একজন পুরুষও তার প্রতি চোখ তুলে তাকাননি । সে যে একজন আছে এই অনুভূতি-ই যেন একজন সালারেরও ছিল না। ক্রিস্টিকে যে-মহিলাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, তারা মুজাহিদদের মা- বোন-কন্যা ৷ তিন-চারজন রোমান মেয়েও আছে তাদের মাঝে, যারা মুজাহিদদের চরিত্রে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছে এবং যে যাঁর দ্বারা প্রভাবিত হয়েছে, তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে । ক্রিস্টি তাদের সঙ্গে মিশে গেছে । শারিনা সম্রাট হেরাক্ল-এর রাজপরিবারের মেয়ে । মানে শারিনা রাজকন্য । এক এসেছে এবং মনে-প্রাণে ইসলাম গ্রহণ করে উক্ত মুজাহিদের স্ত্রী হয়ে গেছে । তার স্বামীর নাম হাদীদ, যে কিনা গুপ্তচরবৃত্তি ও গেরিলা আক্রমণে বিশেষ যোগ্যতার অধিকারী» ক্রিস্টি নিশ্চয় চিন্তা করে থাকবে, রাজপরিবারের এমন একটি রূপসি মেয়ে অবশেষে এই মরুচারী আরবদের মাঝে বিশেষ কোনো ব্যাপার দেখেছে, যার ফলে এখন এদের সঙ্গে এই কষ্টের জীবন যাপন করছে । ক্রিস্টি অপরাপর নওমুসলিম মেয়েদের দ্বারাও বিশেষভাবে প্রভাবিত হয়েছে । এই মেয়েগুলে; বিশেষ করে শারিনা ক্রিস্টিকে পরম আপন বানিয়ে নিয়েছে। বন্দিনি এ-মেয়েটার সঙ্গে তারা পুরোপুরি অকৃত্রিম হয়ে গেছে। ক্রিস্টি নিজের সম্পর্কে তাদের যা-কিছু বলত, সবই ছিল অসত্য | নিজেকে ও তার পিতাকে সে অনিঃশেষ আলো-৪/১২ ফড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।