Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

ছয় যাদের অন্তরে আল্লাহর নাম ছিল, তাদের ভাগ্য আল্লাহ তাদেরই হাতে দিয়ে দিলেন। তারা ঈমানের পরিপব্বতার জাদু পরীক্ষা করছিলেন । আল্লাহ ওয়াদা করেছেন, ক্ষুদ্র একটি দল একটি বড় দলের ওপর জয়যুক্ত হতে পারে । এমন ঘটনা অতীতেও বহুবার ঘটেছে এবং সবসময়ই ঘটতে পারে । শর্ত হলো, ছোটো দলটির মাঝে আল্লাহর নাম থাকতে হবে, তাদের ঈমান পোক্ত হতে হবে । ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে হবে । মিশরে মুসলিম বাহিনী এখনও পর্যস্ত এস্কান্দারিয়ার বাইরে বসে অপেক্ষা করছে, রোমানরা বাইরে বেরিয়ে এসে আক্রমণ চালাবে, যেমনটা তারা প্রতিটি অবরোধের সময় করে আসছে । কিন্তু রোমানরা শুধু ছোটো-ছোটো সংঘাতের জন্য বেরিয়ে আসছে আর ঝটিকাবেগে ফিরে যাচ্ছে । সিপাহসালার আমর ইবনুল আস (োযি.)ও খুব একটা তাড়াহুড়া করছেন না। অবরোধ প্রলম্বিত হতে তার কোনো আপত্তি নেই। এই সুযোগে বিগত যুদ্ধগুলোতে যারা গুরুতর আহত হয়েছেন, তারা সুস্থতা লাভ করে যুদ্ধের উপযোগী হয়ে উঠছেন । যুদ্ধরত একটি বাহিনীর বিশেষ একটি প্রয়োজন হলো রসদ । রসদের অভাব একটি বাহিনীর প্রত্যয়-পরিকল্পনাকে লণ্ডভণ্ড করে দিতে পারে । কিন্ত মিশরে মুজাহিদ বাহিনীর এ-সমস্যার সম্মুখীন এখনও পর্যস্ত হতে হয়নি । এখনও একস্কান্দারিয়ার আশপাশের নগর-পল্পি থেকে পর্যাপ্ত পরিমাণ রসদের জোগান আসছে । মিশরি বেদুইনরা রসদে কোনো প্রকার ঘাটতি আসতে দিচ্ছেই না । পেছন থেকেও আক্রমণের কোনো আশঙ্কা নেই । সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.) চেষ্টা চালাচ্ছেন, এস্কান্দারিয়া নগরীতে যেন রসদ ঢুকতে না পারে । রসদ সরবরাহের সম্ভাব্য সবগুলো পথ তিনি বন্ধ করে দিয়েছেন । কিন্তু নদীপথ বন্ধ করা তো তার পক্ষে সম্ভব নয় । আসল সমস্যাটা হলো, নগরী অবরোধ করা-ই সম্ভব হয়নি । কিন্তু তারপরও আমর ইবনুল আস (রাযি.) বলছেন, একস্কান্দারিয়ার ভেতরে দুর্ভিক্ষের মতো অবস্থা যদি না-ও তৈরি করতে পারি, এখানে আমাদের এই দীর্ঘ অবস্থানকে রোমান সেনাপতিরা নিজেদের জন্য অপমানজনক মনে করবে । রোমানদের ছোটো-বড়ো সবকজন সেনাপতি এস্কান্দারিয়ায় এসে সমবেত হয়েছে। তাদের প্রধান ধর্মনেতা কায়রাসও তাদের সঙ্গে আছেন । আমর ইবনুল আস (োষি.) নিশ্চয়তার সঙ্গেই ধরে নিয়েছেন, অবস্থান যত দীর্ঘ হবে, লাভ তত বেশি হবে । দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।