অনিঃশেষ আলো $ ১৭৫ সেবিকারা যে-কক্ষগুলোতে বাস করে, রেবেকা তারই একটা কক্ষে থাকে । দশ-বারো দিন পর রেবেকা ফুটফুটে একটা সন্তান প্রসব করল । মরতিনা শাহি ধাত্রীকে তার সেবায় নিয়োজিত করে দিলেন । দেখার জন্য তিনি ও তার পুর হারকলিউনাস রেবেকার কক্ষে গেলেন এবং তার কোনো অসুবিধা বা প্রয়োজন আছে কি-না খোজ নিলেন । খুবই সুন্দর একটা শিশু, যেন সদ্যফোটা একটা গোলাপ ফুল । রেবেকা সাতিশয় আনন্দিত যে, তার মনের একটা আশা পুরণ হয়ে গেছে। বিশ দিন পরই রেবেকা মরতিনার কাছে চলে এল এবং নিত্যদিনকার কাজকর্মে নিয়োজিত হয়ে গেল । বাচ্চাটা কখনও সাথে করে নিয়ে আসছে, কখনওবা কক্ষেই ঘুম পাড়িয়ে রেখে আসছে । একরাতে রেবেকা মরতিনার কাছ থেকে বিদায় নিয়ে কক্ষে চলে গেল । কিন্তু অল্পক্ষণ পরই মরতিনা তাকে আবারও ডেকে পাঠালেন । রেবেকা এলে তিনি তাকে কোনো একটা কাজে লাগিয়ে দিলেন । রেবেকা কাজ করছে আর মরতিনা তার সঙ্গে কথা বলছেন । এভাবে নানা ছলছুতায় অন্তত এক ঘণ্টা সময় মরতিনা রেবেকাকে আটকে রাখলেন । তারপর তাকে বিদায় করে দিলেন । রেবেকা চলে গেল । ক্ষণকাল পরই রেবেকা হঠাৎ হাউমাউ করে কাদতে-কীদতে মরতিনার কাছে ছুটে এল | মরতিনা ঘাবড়ে উঠলেন এবং জিগ্যেস করলেন, কী ব্যাপার; এভাবে কাদছ কেন? কী হয়েছে তোমার? “আমার বাচ্চাটা কে যেন নিয়ে গেছে! রেবেকা বুক চাপড়ে কান্নাজড়িত কণ্ঠে বলল- “আমি ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম! মরতিনা ও হারকলিউনাস হস্তদস্ত হয়ে ছুটে গেলেন । তারাও দেখল, বাচচাটা নেই; বিছানা শুন্য । মরতিনা হাঙ্গামা জুড়ে দিল এবং সবকজন কর্মচারীকে জড়ো গালাগাল করতে লাগল । কেউ জানে না, শিশুটা কে নিল এবং কোথায় আছে । জানেন শুধু মরতিনা । দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।