Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃ$শেষ আলো $ ১৭৩ জাদুকরির শরীরের কীপুনি এত বেড়ে গেল যে, মরতিনার মনে শঙ্কা জাগল, মহিলাটা বোধহয় চৈতন্য হারিয়ে পড়ে যাবে । ঘণ্টা ও ঘুছুরগুলোর ঝংকার ভীতিকর হয়ে উঠতে লাগল । অনেকক্ষণ পর তার থরথরানি রাস পেতে শুরু করল এবং কমতে-কমতে একপর্যায়ে স্বাভাবিক হয়ে গেল । সে মুখটা ছাদের দিকে তুলে ধরে বড় করে হা করল এবং হুঃমতো একটা শব্দ করল । তারপর সজোরে লাঠিটা বারচারেক শৃন্যে ঘোরাল, যেন কাউকে সে বেধড়ক পেটাচ্ছে। তারপর অপর হাতটা শূন্যে ওপরে তুলে ধরে এমনভাবে ঘোরাতে ও বারবার মুঠি বন্ধ করতে ও খুলতে লাগল, যেন বাতাস কিংবা বাতাসে কোনো একটা বস্ত ধরার চেষ্টা করছে । অবশেষে মহিলা বসে পড়ল এবং আবারও সিসার বলটায় উকি মেরে তাকাতে লাগল । “হয়ে যাবে" জাদুকরি কম্পিত গলায় বলল- “কিছু-না-কিছু হয়ে যাবে । একটা শিশু চাই । বয়স এক মাসের বেশি হতে পারবে না । কিছু-না-কিছু হাতে এসেই পড়বে । “কী বললে?'_ মরতিনার মুখের বিস্ময়ের ছাপ- “একটা বাচ্চা দরকার? বয়স এক মাসের বেশি হতে পারবে না' “হা রানি!'- জাদুকরি কীপতে-কীপতে, হাপাতে-হাপাতে নিঃশ্বাস সামলানোর চেষ্টা করতে-করতে বলল_ “আমাকে একটা বাচ্চা দাও, যার বয়স এক মাসের দু-চার দিন কম । আমি তাকে আমার ঘরে দিনকতক রাখব এবং তার ওপর কিছু আমল করব । আমল সম্পন্ন করে তার হর্থপণ্ডের ওপর কিছু কাজ করব । তারপর অঙ্গটা আমার নাগিনকে খাইয়ে দেব ।' এক তো জাদুকরির গঠন-আকার শ্রীহীন ও ভীতিপ্রদ। তার ওপর গায়ের পোশাক-আশাক এমন যে, তাকে একদম কিন্ুতকিমাকার বানিয়ে তুলেছে । তার কথা বলার ধরনও একেবারেই অস্বাভাবিক । যখন বলল, শিশুটার হৃৎপিণ্ড তার নাগিনকে খাইয়ে দেবে, শুনে মরতিনার মতো শয়তান-চরিত্রের নারীও কেঁপে ওঠলেন । তিনি ভয়-পাওয়া-চোখে জাদুকরির দিকে তাকালেন । 'এমন একটা শিশু খুজে বের করা কঠিন কিছু নয়'_ জাদুকরি কম্পিত কণ্ঠে ফিসফিসিয়ে বলল- “তোর ভাগ্য তোর হাতে এসে ধরা দেবে । বাচ্চা তোর ঘরেই আছে । দিনকতক পরই পেয়ে যাবি । রেবেকা অল্প কদিন পরই বাচ্চাটা প্রসব করবে । 'না-না'- মরতিনা খানিক শব্দ করেই বলে উঠলেন- “রেবেকা তার বাচ্চা দেবে না। একটা সন্তানের জন্য ও ব্যাকুল হয়ে আছে। মনে বড় আশা নিয়ে ও অপেক্ষার প্রহর গুণছে । আমাকে বলেছে, তোমারই আমলে নাকি ওর পেটে বাচচা দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।