Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৭২ “দেখে বলব'- জাদুকরি উত্তর দিল এবং মরতিনার মুখটা গভীরভাবে দেখতে লাগল । পরে বলল- “আমার মুখ থেকে যদি অশ্রীতিকর কোনো কথা বেরিয়ে যায়, তা হলে মাফ করে দিস । ভুলে যা তুই রানি আর আমি তোর প্রজা । তোর সামনে তা-ই আসবে, যা এই বলটার মধ্যে দেখা দেবে । কথা আসবে অন্য কোথাও থেকে; যা আমার মুখ হয়ে তোর কানে ঢুকবে ।' “তোমার যা মন চায় বলো'_ মরতিনা বললেন- “আমি যা চাই হয়ে যাক; তোমার মন যা চায় বলে যাও ।' বৃদ্ধা জাদুকরি তার চোখদুটো মরতিনার মুখের ওপর গেঁথে রেখেছে । তার কুৎসিত ও বেঢপ চেহারাটার ওপর অন্যরকম গান্তীর্য ফুটে উঠেছে, যেন তার মুখের অবয়বই বদলে যাচ্ছে । হঠাৎ সে একটা হাত সামনে বাড়িয়ে দিয়ে মরতিনার ডান হাতটা ধরে নিজের দিকে টেনে আনল এবং করতলটা মেলে ধরে গভীর চোখে দেখতে লাগল । এবার জাদুকরির ওপর এমন একটা ভাব তৈরি হয়ে গেল, যেন তার দম বন্ধ হয়ে যাচ্ছে, যেন সে সাপের মতো ফৌসফৌস করছে । “তুইও জাদুকরি'- জাদুকরি বলল- “কিন্তু তোর পা একজায়গায় পিছলে গেছে আর তুই মুখ থুবড়ে পড়ে গেছিস । ভাগ্য তারটা ঝলসে উঠেছে, যে নিজের বিবেক-বুদ্ধি ঠিক রেখেছে । তবে হা; পথ একটা বেরিয়ে আসবে 1" জাদুকরি মরতিনার হাতটা এমনভাবে তার দিকে ঠেলে দিল, যেন একটা অপ্রয়োজনীয় বস্তকে সে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে । তারপর বলটার মধ্যে তাকাতে শুরু করল এবং সঙ্গে-সঙ্গেই লাঠিটা হাতে নিয়ে নিল । জাদুকরি বলটার ওপর ঝুঁকে রইল এবং তার মুখটা অত্যন্ত ধীরে-ধীরে বলটার দিকে যেতে লাগল, যেন কোনো একটা বস্ত খুব কাছে থেকে দেখতে চাচ্ছে । হঠাৎ এক টানে সে নিজের মাথাটা এমনভাবে পেছনে সরিয়ে আনল, যেন বল তাকে দংশন করতে উদ্যত হয়েছিল । এবার তার চেহারাটা আগের চেয়ে আরও বেশি কদাকার হয়ে গেছে। সে লাঠির আগাটা আলতোভাবে বলগর ওপর বোলাল এবং একবার বলটার ওপর আলগোছে একটা বাড়ি মারল : তার হাত কাপতে শুরু করল। সেইসঙ্গে লাঠিটাও থরথর করতে লাগল আর ঘণ্টা ও ঘুড়ুরগুলো বাজতে শুরু করল । জাদুকরির হাতের কীপুনি ধীরে-ধীরে বাড়তে .লাগল | এবার তার গোটা শরীর কাপতে শুরু করল । আচম্বিৎ সে উঠে দীড়িয়ে গেল এবং মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ থরথরিয়ে উঠল । তার মুখটা এমনভাবে খুলে গেল যে, সবগুলো দীত বেরিয়ে এল । দৃষ্টি তার বলের ওপর নিবদ্ধ । কিছুক্ষণ পর মনে হলো, জাদুকরি দীড়িয়ে-দীড়িয়ে নাচছে । মরতিনার মনে ভয় ধরে যেতে লাগল । ফ্৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।