Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৭১ সিদ্ধান্ত ঠিক করার পরিবর্তে ভাগ্য মেরামতের জন্য জ্যোতিষী-জাদুকরদের কাছে গিয়ে ধরনা দেয় । মরতিনাও বোধহয় এই জাদুকরির সুখ্যাতি শুনে থাকবেন । যদি না শুনে থাকেন, তা হলে ধরে নিতে হবে, রেবেকা তার সামনে এমন একটা চিত্র উপস্থাপন করেছিল, যার ছারা প্রভাবিত হয়ে বলেছিলেন, এমন একটা সময়ে ওকে আমার কাছে নিয়ে আসো, যখন কেউ তাকে দেখতে পাবে না। পরদিন রাতের বেলা । জাদুরকরি মরতিনার কক্ষে বসা | তাকে মরতিনার কাছে বসিয়ে দিয়ে রেবেকা বাইরে বেরিয়ে গেল, যাতে মরতিনা একান্তে মনের কথা খুলে বলতে পারেন। মরতিনা আগে তার হাল-হুলিয়া দেখলেন । বার্ধক্য তার ফুটে আছে। তা ছাড়া এমনিতেই মহিলার মুখচ্ছবিটা খুবই বিশ্রী এবং রংটা একেবারেই কালো । মাথায় ময়লা-মলিন একটা রুমাল বেঁধে রেখেছে । চুলগুলো দড়ির মতো পাকানো । পরনের পোশাক এমনই অভিনব ও বিস্ময়কর, যার বিবরণ দেওয়া কঠিন। জাদুকরি সিসার বলটা নিজের সামনে রাখল । হাতে দুফুট লম্বা একটা লাঠি, যার গায়ে কয়েক রঙের কাপড় পেঁচানো । লাঠিটার উভয় মাথায় রংবেরঙের পক্ষিপালক সাটানো । ছোটো-ছোটো কতগুলো ঘণ্টা ও তিন-চারটা ঘুঙুর বাধা । মহিলার চোখদুটো টকটকে লাল । ওট্ঠাধর গাঢ় হলুদ । অসুন্দরের যেন একটা জীবন্ত প্রতিমূর্তি । “বল রানি।'_ জাদুকরি মরতিনার মুখের দিকে তাকিয়ে বলল- “অনাথ-অসহায়ের ঝুলি ভরে দেয় যে রানি, তার আজ কোন প্রয়োজনটা দেখা দিল যে, আমাকে ডাকতে হলো? মানুষ তো বলে, প্রজাদের ভাগ্য এই রাজা-বাদশাদের হাতে থাকে! কিন্তু রাজা-বাদশাদের ভাগ্য না-জানি কার হাতে থাকে!'- মরতিনা বললেন- “তুমি যদি আমার তিনটা বাসনা পূরণ করে দাও, তা হলে তোমাকে আমি এত সোনা দেব যে, বোঝাটা তুমি বহন করতে পারবে না। তুমি আমার ভাগ্য ঠিক করে দাও; আমি তোমার কায়া বদলে দেব ।' “বল কী চাস তুই ।' জাদুকরি বলল । “কনস্তানিস মরে যাক'_ মরতিনা বলল- “আমি রোমসাম্রাজ্যের সম্রাজ্ঞী হয়ে যাই কিংবা আমার পুত্র সিংহাসনে বসুক । তৃতীয় আকাঙ্াটা হলো, মিশর থেকে মুসলমানরা পালিয়ে যাক; মিশর রোমসম্রাজ্যের হাতছাড়া না হোক । এতখানি শক্তি আছে কি তোমার? দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।