Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো & ১৭০ প্রায়শই অতিশয় সুদর্শন টগবটে যুবক পুরুষ নিয়ে আসত । এটা সম্রাট হেরাক্ল- এর রাজমহলের একটা চরিত্র ছিল, যাকে কেউ অপরাধ মনে করত না । রেবেকাকে মরতিনার আরও একটা কারণে ভালো লাগত । তার পুত্র হারকলিউনাস রেবেকার প্রতি আসক্ত হয়ে পড়েছিল । রেবেকা বড় খুশিমনে হারকলিউনাসের গণিকা হয়ে গিয়েছিল | মেয়েটা হারকলিউনাসকে আঙুলের ওপর নাচিয়ে রাখত আর মরতিনার এই বোকা ছেলেটা তাতেই খুশি হতো । রেবেকা মরতিনার কাছ থেকে খবর পেল, বাহিনী হারকলিউনাসকে অপমানের সাথে প্রত্যাখ্যান করেছে এবং তার কোনো আদেশ-নিষেধ মানবে না বলে জানিয়ে দিয়েছে। শুনে রেবেকা মরতিনাকে বলল, একজন জাদুকরি আছে; তাকে দিয়ে একটা পরীক্ষা করে দেখতে পারেন কাজ হয় কিনা । রেবেকার প্রস্তাবটা মরতিনার মনঃপুত হলো । বললেন, তুমি তার কাছে যাও; বলো আমর কী চাই । পারবে বলে আশ্বাস দিলে সাথে করে নিয়ে আসো । রেবেকা তখন অস্তঃসত্তা | মা হওয়ার আশায় বুক বেঁধে আছে। সন্তান প্রসব করতে আর অল্প কদিন বাকি । “একটা সন্তানের প্রত্যাশা আমাকে খুবই ব্যাকুল করে রাখছিল'- রেবেকা মরতিনাকে বলল- “জানতাম, বিয়ে হলেই মা হতে পারব । কিন্ত যখন আপনার চাকরিতে এলাম, তখন আপনার পুত্রকে দেখে বিয়ের চিন্তাটা মাথা থেকে বেরই করে দিলাম । আপনার ছেলে আমাকে গণিকা বানিয়ে নিল । এর মধ্যে আড়াই থেকে তিন বছর সময় কেটে গেল । সন্তানের কোনো লক্ষণ চোখে পড়ল না। এবার আমি এই জাদুকরির কাছে গেলাম । জানি না, সে আমাকে কী আমল দিল; আমি সন্তানসম্ভাবা হয়ে গেলাম । আপনি দেখতে পাচ্ছেন, অল্প কদিন পরই আমি মা হতে যাচ্ছি। কাজেই আমি আশা রাখি, এই মহিলা আপনার প্রতিটি মনোবাঞ্থা-ই পূরণ করে দেবে 1 জাদুকরি এক বৃদ্ধা মহিলা । বাজিস্তিয়ার উপকণ্ঠীয় এক মহল্লায় থাকে । তার কাছে সিসার একটা বল আছে, যার গায়ে আলোর কিরণ পড়লে কয়েকটা রং দেখা যায় । মহিলা মানুষের মুখ-হাত দেখে এবং পরে এই বলটায় উকি দিয়ে তাকিয়ে বলে দেয় তার ভবিষ্যৎ কেমন হবে । মহিলা মানুষের বিগড়ে-যাওয়া-ভাগ্য ঠিক করে দিতে এবং অন্ধকার ভবিষ্যৎকে উজ্জ্বল বানিয়ে দিতে পারে | কিন্তু বিনিময় এত বেশি দাবি করে, যা সাধারণ মানুষের পক্ষে পরিশোধ করা সম্ভব হয় না। তার হাতে এমন কোনো শক্তি ছিল কি-না সেই প্রশ্ন আলাদা । কিন্তু ভাগ্যবিড়ম্বিত মানুষের জন্য সে ছিল শেষ ভরসা । মরতিনা ও রেবেকার মতো মানুষ অতি সহজেই এজাতীয় জাদকর ও ভাগ্যবদলানো লোকদের শিকারে পরিণত হয় । এরা নিজেদের চরিত্র, চিন্তাধারা ও ফড্৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।