অনিঃশেষ আলো ৬ ১৭ বা নাগরিক তাকে অপহরণ করে নিয়ে গেছে । তার আগ পর্যস্ত সে আমার ঘরে ছিল এবং নিরাপদ ছিল । রক্ষী সঙ্গে-সঙ্গে সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.)কে বিষয়টি অবহিত করলেন । আমর ইবনুল আস বিলম্ম না করে তাকে নিজের কাছে ডেকে পাঠালেন । “আমি তোশামোদের কথা বলছি না সিপাহসালার।'- থুড়থুড়ে বৃদ্ধ কম্পমান গলায় বলল- “যা সত্য আমি তা-ই আপনাকে শোনাচ্ছি। কোনো মুসলমানের ওপর সন্দেহ নেই যে, তাদের কেউ আমার নাতনিকে তুলে নিয়ে থাকবে । আপনারা আমাদের সম্মান ও সম্ভ্রম সুরক্ষিত করে দিয়েছেন। কিন্তু তা সত্বেও আমি নাতনিটাকে ঘরে লুকিয়ে রেখেছিলাম । আকার-গঠনে যদি মেয়েটা সাধারণ হতো, তা হলে আমার ভয়ের কোনো কারণ ছিল না। কিন্তু নাতনিটা আমার খুবই সুন্দরী; যে দেখে তারই ভালো লাগে । আমি তোমার বাহিনীকে ভয় করতাম । কিন্তু মাসখানিকের মধ্যে আমি আশ্বস্ত হয়ে গেলাম, মুসলমানদের ভয় করার কোনো মানে হয় না।॥ আমি মেয়েটাকে অল্প সময়ের জন্য বাইরে বেরুবার অনুমতি দিলাম | এই গতকালই ও বেরিয়েছিল; কিন্তু আর ফেরেনি ।' বৃদ্ধ আর বলতে পারল না। তার চোখ থেকে ঝরঝর করে অশ্রু ঝরতে শুরু করল । সেই সঙ্গে হেঁচকি উঠে যাওয়ায় তার বাক রুদ্ধ হয়ে এল । সিপাহসালার খুজে দেখব এবং ইনশাআল্লাহ পেয়ে যাব ৷ তারপর যে বা যারা তাকে অপহরণ করেছে, তাদের উপযুক্ত শাস্তি দেব । বৃদ্ধ যারপরনাই আগেবঘন কণ্ঠে আমর ইবনুল আস (রাযি.)কে জানালেন, আমার বউমা; মানে নাতনির মা অল্প বয়সী একজন সুন্দরী নারী ছিল । তার আর কোনো সন্তান ছিল না । ব্যবিলনে যখন মুসলমানরা বিজয়ীর বেশে প্রবেশ করল এবং রোমানরা বের হয়ে যাচ্ছিল, তখন চারজন রোমান সৈনিক তার ঘরে আক্রমণ চালিয়েছিল । আমি নাতনিটাকে ঘরেই একজায়গায় লুকিয়ে রাখলাম । সৈন্যরা তার মাকে ধরে ফেলল | আমার ছেলে; মানে বউমার স্বামী তাকে বাচাতে এগিয়ে গেল । কিন্তু সৈন্যরা তরবারির আঘাতে তাকে হত্যা করে ফেলল । তারপর আমার বউমার ওপর তারা পৈশাচিক কায়দায় নির্যাতন চালাল | বউমা গণধর্ষণের শিকার হয়ে প্রাণ হারাল । ঘরে অল্পস্বল্প যা-কিছু সোনা-গয়না ও অর্থ-কড়ি ছিল তারা. হাতিয়ে সব নিয়ে গেল । পেছনে রেখে গেল দুটা লাশ । “মহামান্য সিপাহসালার!'_ অশীতিপর বৃদ্ধ আবেগকম্পিত গলায় বলল- “আমি কালের অনেক উত্থান-পতন দেখেছি । সেই সময়টিও আমার মনে আছে, যখন অগ্নিপূজকরা মিশর জয় করেছিল । তারপর রোমানরা এল | আর এখন তোমরা অনিঃশেষ আলো-৪/২ ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।