Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৬৯ বার্তার অপেক্ষায় প্রহর গুণছেন । রোমসাম্রাজ্যের নিরতিশয় একটা মন্দ পরিণতি তাদের চোখে পড়তে লাগল । এদিকে মরতিনা যেন পাগলপারা । নানা কুটিল চিন্তা যেন তার মাথাটায় কিলবিল করছে। বাহিনীর সেনাপতিবর্গ ও সাধারণ সৈনিকরা তার পুত্রের সঙ্গে যে- অপমানজনক আচরণটা করল, তার ধকল তিনি কোনোমতেই সামলাতে পারছেন না। এমন লাঙ্কনা সহ্য করা যায় না। পরিষ্কার জানিয়ে দিল, আমার ছেলের আদেশ-নিষেধ ওরা মানবে না! মরতিনার স্বপ্ন চুরমার হয়ে গেল । নিত্রিত থাকুন কিংবা জাগরিত; সব সময় তিনি সিংহাসনের স্বপ্নেই বিভোর থাকতেন । কায়রাসের দিক থেকেও এখন তিনি পুরোপুরি হতাশ । বাজিস্তিয়ার তক্ত-তাজ আর তিনি পাচ্ছেন না । যত চালই তিনি চেলেছেন, যত কৌশলই তিনি প্রয়োগ করেছেন, সবই ব্যর্থ হয়েছে । এখন তিনি যেদিকেই তাকাচ্ছেন, হতাশা ছাড়া আর কিছুই দেখছেন না । তারপরও সিদ্ধান্ত নিলেন, শেষমেশ আরেকটা বাজি খেলেই দেখি, তৃণীরের শেষ তিরটা ছুড়েই দেখি । রোমান সেনাপতিবর্গ ও ধর্মনেতারা অবশ্যই জানেন, বাইরের বিশাল শক্তিশালী শক্রবাহিনীর চেয়ে ভেতরের দুর্বল একজন শক্রও বেশি ভয়ংকর । কিন্তু তাদের বোধহয় জানা ছিল না, মরতিনা এমন এক শত্রু, যে রাজপ্রাসাদের আস্তিনে বসে নিজেরই সাম্রাজ্যকে দংশন করতে পারে এবং এটা একটা বিষাক্ত সর্পিণী । মরতিনার নিজস্ব এক সেবিকা ছিল রেবেকা । যৌবনবতী শরীর ৷ অত্যন্ত আকর্ষণীয় এক তরুণী । মেয়েটাকে মরতিনা কোথাও দেখেছিলেন । তার আকার- গঠন ও শারীরিক সৌন্দর্যে প্রভাবিত হলেন । পরে যখন তার আরও দু-একটা গুণ চোখে পড়ল, তাকে রাজবাড়িতে নিয়ে এলেন । দু-চার দিনেই মরতিনা দেখে নিলেন, এ তো খুবই বুদ্ধিমতী ও বিচক্ষণ মেয়ে! অতিশয় প্রাণবন্ত ও উচ্ছল । হৃদয়ে সেই জায়গাটা তৈরি করে নিল, যেটা একান্ত ঘনিষ্ঠ কোনো সখী-বান্ধবী-ই সৃষ্টি করতে পারে । মরতিনা খুশিমনেই তাকে নিজের বিশ্বস্ত সেবিকা বানিয়ে নিলেন । দিন যত কাটতে লাগল, মেয়েটার প্রতি মরতিনার আস্থা ততই বাড়তে থাকল | কেমন হাসি-হাসি মুখ । সহজ-সরল নিম্পাপ চেহারা । মরতিনার কেবলই ভালো লাগে মেয়েটাকে | বড়ই খেলুড়ে মেয়ে । তার জালে আসা মানুষ বেরুতে পারেনি কোনোদিন । এমনই একটা সেবিকার প্রয়োজন ছিল মরতিনার । মরতিনার বয়স এখন পঞ্চশের ওপরে । কিন্ত নিজের যৌবনকে কিংবা যৌবনের চেতনাকে জীবন্ত ও সজাগ রেখেছেন । ছিলেন একজন বদকার নারী । দু-চারজন পুরুষের সঙ্গে গোপন বন্ধুত্ব তৈরি করে রেখেছিলেন । রেবেকা তার জন্য ফড$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।