অনিঃশেষ আলো $ ১৬৮ দাও, তা হলে চিন্তা করে দেখো, তাতে বাহিনীর কত বড় ক্ষতিটা হয়ে যাবে! বাহিনীর সৈন্যসংখ্যা তো আগে থেকেই কম ।" কিন্তু না; সিপাহসালারের বক্তব্য তাদের ওপর কোনোই ক্রিয়া করল না। তারা তাদের জিদের ওপর অটলই রইল, সাথির লাশ আমরা মাথা ছাড়া দাফন করব না। “তা হলে একটা কাজ করো'_ আমর ইবনুল আস (রাযি.) বললেন- “পাগলের মতো প্রাচীরের সাথে ধাকা খাও আর মাথাটা ফাটিয়ে মরে যাও এটা কোনো বীরত্ব নয় । শহীদ সাথির মাথা তোমরা পাবে না। বীরতুটা এভাবে দেখাও যে, এবার রোমানরা যখনই বাইরে আসবে, অন্তত তাদের একটা মাথা রেখে দাও । এভাবে তোমরা মাথার বদলে মাথা নিয়ে আসো ।' প্রস্তাবটা মাহরা গোত্রের ুজাহিদদের মনঃপুত হলো । তারা প্রতিজ্ঞা নিল, আমাদের শহীদ সাথির মাথার বদলে মাথা আনবই এ-ঘটনার বিবরণের সাথে ইতিহাস একথাও লিখেছে যে, মাহরা গোত্র খুন করতে জানতঃ খুন হতে জানত না। তার মাত্র এক দিন পর রোমান বাহিনী যথারীতি একটা ফটক দ্বারা বের হয়ে মুজাহিদদের চ্যালেঞ্জ ছুড়তে ও ঠাট্টা-বিদ্রপ করতে লাগল । মাহরা মুজাহিদদের কয়েকজন সদস্য এমন ধারায় সামনের দিকে এগিয়ে গেলেন, যেন যুদ্ধ করবার কোনোই ইচ্ছা তাদের নেই | রোমানরা যখন তাদের ঠাপ্তা-ঠাপ্তা ভাব ও অন্যমনঙ্ক দেখল, তখন তারা সামনের দিকে আরও এগিয়ে এল । এবার হঠাৎ মুজাহিদরা রোমানদের ওপর একযোগে হামলে পড়লেন । রোমানরা আক্রমণের কোনো জবাব না দিয়েই পালাতে শুরু করল । কিন্তু মুজাহিদরা তাদের একজনকে ধরে ফেললেন এবং তাকে ওখানেই ধরাশায়ী করে মাথাটা কেটে ফেললেন । তারপর তরবারির আগায় গেঁথে মাথাটা উধের্ব তুলে ধরে আল্লাহু আকবঝ।র ধ্বনি দিতে- দিতে ফিরে এলেন । এসে সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.)কে বললেন, এবার আমাদের শহীদ সাথির জানাযার নামায আদায় করুন; আমরা তাকে দাফন করে ফেলি। শহীদ মুজাহিদের জানাযা পড়া হলো এবং পূর্ণ মর্যাদার সাথে দাফন করা হলো । রোমান সৈন্যের কর্তিত মাথাটা দূরে একজায়গায় ফেলে দেওয়া হলো । সং সক বাজিস্তিয়ায় সম্রাট কনস্তানিস, সেনাপ্রধান একলিনুস ও অন্যান্য সেনাপতিগণ মিশরের পরিস্থিতি নিয়ে বেজায় পেরেশান । প্রতিটি মুহূর্তই তারা ওখানকার দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।