Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেব আলো ১৬৭ এসব সংঘাত-সংঘর্ষের ক্রিয়া ও উপকারিতা এই হলো যে, মুজাহিদদের শরীরে প্রাণ ফিরে এল এবং আত্মাগুলো সতেজ হয়ে গেল । মুজাহিদগণ মনে-মনে আশা পোষণ করছিলেন, দু-চারটা ইউনিট বেরিয়ে এসে আক্রমণ চালাক আর বড়োসড়ো যুদ্ধ শুরু হয়ে যাক | হতে পারে তখন নগরীতে ঢুকে পড়ার সুযোগ মিলে যাবে । কিন্তু এমনটি হলো না । দিন কেটে যেতে থাকল । রোমান বাহিনী যথারীতি স্বপ্পসংখ্যায় বাইরে আসছে । তাদের ধরনধারণ বলছিল, মুজাহিদ বাহিনীর সাথে তারা মশকারা করছে কিংবা তাদের মতলব হলো, তাদের দেখে মুজাহিদরা এতখানি সামনে এগিয়ে আসুক, যাতে ওপর থেকে তিরন্দাজরা তাদের নিশানা বানাতে পারে । একদিন অল্পকজন রোমান বেরিয়ে এল এবং যথারীতি মুজাহিদদের সাথে তামাশা করল এবং তাদের হুমকি দিতে লাগল | কয়েকজন মুজাহিদ তাদের দিকে ধেয়ে গেলেন যে, আজ একটাকেও ফিরে যেতে দেব না। কিন্তু নিয়ম অনুসারে রোমানরা পেছনের দিকে সরে গেল আর মুজাহিদগণ রোমানদের তিরের আওতায় চলে যেতে লাগলেন । মুজাহিদগণ যুদ্ধ ব্যতীত তিরের আঘাতে ঘায়েল হতে চাচ্ছিলেন না। কিন্তু এক মুজাহিদ এত বেশি জোশের মধ্যে চলে গেলেন যে, সঙ্গীদের ছেড়ে অনেকখানি সামনে এগিয়ে গেলেন। তিনি একজন আর রোমানরা বেশকজন | রোমানরা তাদের ঘিরে ধরে ফেলল । তারপর মাটিতে শুইয়ে মাথাটা কেটে তাকে হত্যা করে ফেল । তারপর দৌড়ে দুর্গে ছুকে গেল । যাওয়ার সময় তারা মুজাহিদের কর্তিত মাথাটা হাতে করে নিয়ে গেল আর ধড়টা ওখানেই ফেলে গেল । মুজাহিদ ছিলেন মাহরা গোত্রের । এ-গোত্রের বেশকজন মুজাহিদ বাহিনীতে ছিলেন । তিন-চারজন দৌড়ে গিয়ে তিরবৃষ্টির মধ্য থেকেই সাথির মস্তকবিহীন মরদেহটা তুলে নিয়ে এলেন । এ গোত্রের নিজস্ব কিছু এতিহ্য ছিল । স্বাভাবিক অবস্থায় তাদের চালচলন, আচার-ব্যবহার খুবই মনোহর ও বন্ধুসুলভ । কিন্তু যখন তারা যুদ্ধ করতে শত্রুর মুখোমুখি দীড়ান, তখন আপাদমস্তক একটা ত্রাসে পরিণত হয়ে যান। এ-গোত্রের মুজাহিদগণ যখন দেখতে পেলেন, তাদের সাথির মৃতদেহটা মু্ুহীন, তখন ঘোষণা করে দিলেন, এর লাশ আমরা মাথা ছাড়া দাফন করব না। হয় এর মাথা উদ্ধার করে আনব, নাহয় সবাই আমরা নিজেদের মাথাগুলো কাটিয়ে দেব । “তোমাদের এই জযবা আমার কাছে খুবই মূল্যবান'- সিপাহসালার আমর ইবনুল আস বললেন- “দুর্গের ভেতরে গিয়ে যুদ্ধ করে তোমরা সঙ্গীর মাথাটা ফিরিয়ে আনবে এ সম্ভব নয় ৷ তোমরা মাহর গোত্রের সবকজন মুজাহিদ যদি জীবন দিয়ে দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।