অনিঃশেষ আলো $ ১৬৬ এ তিন সালারের নাম ইতিহাসের আচলে সংরক্ষিত আছে । একজন হলেন হযরত খারেজা ইবনে হুযাফা আল-আদাবী । একজন ওমর ইবনে ওহব জুমাহি। অপরজনের নাম ওকবা ইবনে আমের । দুজন এঁতিহাসিক আরও একজনের নাম লিখেছেন আমর ইবনুল আস (রোযি.)-এর আযাদকৃত গোলাম বিরদান । সিপাহসালার আমর ইবনুল আস ক্যাম্পেই রয়ে গেলেন এবং ঘুরে-ফিরে এস্কান্দারিয়া নগরীটা দেখতে থাকলেন আর ভাবতে থাকলেন কোন দিক থেকে কীভাবে আক্রমণ চালানো যায় । তিন সালার ও বিরদান একটি করে ইউনিট নিয়ে আপন-আপন কর্তবস্থলের দিকে চলে গেলেন । এই সবকজনের যুদ্ধতৎপরতা ও অভিযানগুলোর কার্যবিবরণি একই রকম। এখানেও ওই একটি বিষয়ই সামনে এল, যেটি অধিকাংশ ক্ষেত্রে ঘটেছে যে, রোমানরা মুজাহিদদের ভয়ে তটস্থ ছিল । কোনো-কোনো নগরীর সৈন্যরা কিছু সময় মোকাবেলা করে অস্ত্র ফেলে দিল | তবে বেশিরভাগ জায়গায়ই রোমানরা বিনাযুদ্ধে আত্মসমর্পণ করে ফেলল । মুজাহিদগণ অকারণে কাউকে জ্বালাতন করেননি । বরং এমন নীতি অবলম্বন করলেন, এমন আচরণ দেখালেন, যেন তীরা ওদের শত্রু নন- প্রহরী । সালারগণ প্রতিটি জায়গায় ঘোষণা করে দিলেন, কেউ খুশিমনে ইসলাম গ্রহণ করতে চাইলে করতে পার; তাদের আমরা ভাই হিসেবে বরণ করে নেব এবং তারা সব ধরনের সুযোগ-সুবিধার অধিকারী হবে । যার স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করবে না, তাদের ওপর আমাদের পক্ষ থেকে কোনো চাপ নেই । তবে তাদের জিযিয়া পরিশোধ করতে হবে । এঁতিহাসিকগণ লিখেছেন, এই ঘোষণার পর বেশকজন খ্রিস্টান মুসলমান হয়ে গিয়েছিল | যেসব নগরীর সৈন্যরা মুজাহিদদের মোকাবেলা করেছিল এবং মুসলমানদের খানিক ক্ষতিসাধন করেছিল, সেগুলো থেকে গনিমত সংগ্রহ করা হলো । আমর ইবনুল আস সেগুলো মুজাহিদদের মাঝে বন্টন করে দিলেন । তার পরিমাণ এত বেশি ছিল না যে, আইন অনুযায়ী তার অংশবিশেষ বাইতুল মালের জন্য মদীনায় পাঠানো যায় । তিন মাস কেটে গেছে । অবস্থার পরিবর্তন শুধু এটুকু হয়েছে যে, রোমান বাহিনীর জনাকয়েক সৈন্য দুর্গ থেকে বেরিয়ে এসে মুজাহিদদের হুমকি-ধমকি দিয়ে ফিরে যাচ্ছে । এভাবে দিনকতক অতিক্রান্ত হওয়ার পর ছোটো-ছোটো সংঘাতও চলতে লাগল । স্বল্প কজন রোমান সৈন্য বেরিয়ে আসত আর মুজাহিদদের ওপর আক্রমণ চালিয়েই লড়তে-লড়তে ঝটিকাবেগে পেছনের দিকে চলে যেত । মুজাহিদগণ ফটক পর্যস্ত পৌছার ঝুঁকি নিতে পারছিলেন না । কারণ, পাচিলের ওপর থেকে তিরও আসছিল, বর্শাও আসছিল, মিনজানিকছোড়া পাথরও আসছিল । ফড$৮৬৬.2111001109.0011
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।