Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৬৫ করবার ছিল না। শত্র সামনে থাকলে আক্রমণ চালিয়ে প্রতিশোধ নেওয়া যেত । সিপাহসালারের আদেশে টিলাগুলোর ওপরে প্রহার ব্যবস্থা করা হলো, পাছে রাতে রোমানরা এপথে এসে ক্যাম্পের ওপর আক্রমণ করে পালিয়ে যায় । দুমাসেরও বেশি সময় কেটে গেছে । একদিন সিপাহসালার আমর ইবনুল আস সালারদের নিয়ে বৈঠকে বসলেন । “আমার বন্ধুগণ!'- আমর ইবনুল আস বললেন- 'তোমরা কি মুজাহিদদের চেহারায় অসন্তোষের ছাপ দেখতে পাচ্ছ না? ওরা এখানে যুদ্ধ করতে এসেছে । কিন্তু এতটা দিন বেকার পড়ে আছে! এবার তাদের বারোজন সাথি শহীদ হয়ে যাওয়ার পর বাহিনীতে আমি অস্থিরতা দেখতে পাচ্ছি। আমরা যদি এক্কান্দারিয়াকে অবরোধে নিয়ে রাখতাম, তা হলে তারা একঘেয়েমি বোধ করত না। কিন্তু এখানে আমরা কর্মহীন বসে আছি । আর অবরোধের প্রশ্নই তো তৈরি হচ্ছে না।' “এ তো আমরাও অনুভব করছি'- এক সালার বললেন- “আপনি কি বলবেন এর প্রতিকার কী হতে পারে? আমি শুধু এটুকু বলতে পারি, বাহিনীর কোনো-না- কোনো একটা ব্যস্ততা দরকার ।' “আমি আরেকটা শঙ্কা অনুভব করছি'- আমর ইবনুল আস বললেন- “পাছে এমন না হয় যে, বাহিনী বুঝতে শুরু করবে, আমাদের সালারগণ যুদ্ধের উদ্দীপনা হারিয়ে ফেলেছেন এবং তারা বড় বেশি সতর্ক হয়ে গেছেন । আমার এই আশঙ্কা যদি বাস্তব প্রমাণিত হয়, এমন ভাবনা মুজাহিদদের চেতনাকে আহত করবে । আমি তার একটা প্রতিকার ভেবে রেখেছি । এই অঞ্চলে যেসব নগর ও পল্লি আছে, আক্রমণ চালিয়ে আমরা সেগুলো দখল করে নেব । তাতে আমাদের দুটি লাভ হবে । প্রথমত, বাহিনী তাদের চাহিদামাফিক ব্যস্ততা পেয়ে গেল । দ্বিতীয়ত, আমরা যদি একস্কান্দারিয়ার ওপর আক্রমণ চালাই, তা হলে নগর-পলিগুলোতে যেসব রোমান সৈন্য আছে, তারা পেছন থেকে আমাদের ওপর আক্রমণ চালাতে পারে । হতে পারে, তারা এমনই আদেশ নিয়ে বসে আছে । আবার এমনও হতে পারে, আমরা যেসব আমজনতাকে দেখতে পাচ্ছি, তারা আসলে রোমান সৈন্য । আশঙ্কাটা আমাদের এই অভিযানে দূর হয়ে যাবে | সবকজন সালার সিপাহসালারের এই প্রস্তাবের সঙ্গে সহমত পোষণ করলেন এবং তখনই বেশকটি আক্রমণাভিযানের পরিকল্পনা প্রস্তুত হয়ে গেল । অঞ্চলটাকে তারা তিন ভাগে বিভক্ত করে নিলেন । প্রতিটি জোনে চার-চারটি, পাঁচ-পাঁচটি করে পল্লি কিংবা নগর রাখা হলো এবং তার জন্য একজন করে সালার নিযুক্ত করে দেওয়া হলো। দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।