Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৬৪ অবরোধের ওপর আক্রমণ চালাত | এ-পলিসি তাদের পরাজয়ের কারণ হতো । আগেকার যুদ্ধনীতি বদলে ফেলেছে। কিন্তু একে অজেয় মনে করে আমাদের হাল ছাড়া যাবেনা । মুজাহিদগণ তীদের প্রয়োজনীয় রসতপাতি আশপাশের অঞ্চলগুলো থেকে সং করতে শুরু করলেন । দুমাস পর আমর ইবনে আস আরেকটা জায়গা পেলেন, যেটা ছাউনি স্থাপনের জন্য এবং সামরিক দিক থেকে খুবই উপযোগী | জায়গাটার নাম মাকাস । তিনি গোটা বাহিনীকে সেখানে সরিয়ে নিলেন এবং ছাউনি স্থাপন করলেন । একটা সুবিস্তৃত এবড়োখেবড়ো মাঠ | ছাউনির একটুখানি দূরে বাম দিকে সবুজে ঢাকা * কতগুলো টিলা । টিলাগুলোর ওপরটা গাছগাছালিতে ভরপুর । নিচেও বিপুলসংখ্যক বৃক্ষের সমারোহ । না এস্কান্দারিয়া নগরীর দিক থেকে কোনো নড়চড় পরিলক্ষিত হচ্ছে, না মুজাহিদ বাহিনী কোনো তৎপরতা দেখাচ্ছে । যদি অল্প কজন রোমানও বাইরে বেরিয়ে আসত, তা হলে সামান্য হলেও চাঞ্চল্য দেখা দিত । কিন্তু দুদিকেই নীরবতা বিরাজমান । দিন-রাত খুব দ্রুতবেগে কেটে যাচ্ছে। ওখানে শক্রর দিক থেকে কোনো ভয় ছিল না । মুজাহিদ বাহিনী ছাউনি এলাকার দিক থেকে সামান্য দূরে গিয়ে টহল দিয়ে আসতেন । একদিন বারোজন মুজাহিদ ছাউনি থেকে বের হয়ে টিলাময় অঞ্চলটায় চলে গেলেন । ওখানে এমন আড়াল ছিল যে, কেউ যদি দুর্গের ভেতর থেকে বেরিয়ে ওদিক থেকে ছাউনির দিকে আসে, লুকিয়ে-লুকিয়ে আসা সম্ভব । মুজাহিদগণ গেলেন তো বটে; কিন্তু সন্ধ্যানাগাদ ফিরলেন না। অথচ, কোনো মুজাহিদ ক্যাম্প থেকে বেশি সময় অনুপস্থিত থাকার কোনোই নিয়ম ছিল না । অগত্যা সাথিরা তাদের খোঁজে বেরিয়ে পড়লেন। টিলাময় অঞ্চলের যেখানটায় আড়াল .খানিক বেশি, অনুসন্ধানকারী মুজাহিদদল ওখানে গিয়েই সহসা থমকে দীড়ালেন- এ কী! বারো মুজাহিদের সব কজনের লাশ ওখানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে! সবার গায়ের পোশাক রক্তমাখা । একজনেরও হাতে তলোয়ার নেই । বুঝতে বাকি রইল না, রোমানরা ওত পেতে ছিল আর আকম্মিকভাবে হামলা চালিয়েছে যে, এরা খাপ থেকে তরবারি বের করারই সময় পাননি । ঘাতকরা কোন দিকে পালিয়েছে, সেই সন্ধানও বের করা সম্ভব হলোনা । লাশগুলো ক্যাম্পে এল । সিপাহসালারের কানে খবর গেল । এ অনাকাতিকফষিত হৃদয়বিদারক দুর্ঘটনার জন্য সিপাহসালারের আক্ষেপ করা ব্যতীত আর কিছুই ফ্৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।