Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ১৬৩ আপনি তক্ত-তাজের প্রশ্ন দীড় করিয়ে রেখেছেন । আগে সাম্রাজ্যটা আমাদের বাঁচাতে দিন ।' মরতিনা চুপসে গেলেন । তার পুত্র হারকলিউনাস হাবার মতো তার মুখের দিকে তাকিয়ে রইল | মরতিনা চুপচাপ ছেলেকে সাথে নিয়ে নতমুখে সেখান থেকে চলে গেলেন । সবাই পরস্পর মুখ চাওয়াচাওয়ি করলেন । কারুরই বুঝতে বাকি রইল না, মহিলার এ-নীরবতা প্রচণ্ড ও প্রলয়ংকর ঝড় শুরুর আগেকার নৈঃশব্দ্য ৷ কেউই এ-আত্মপ্রবঞ্চনার শিকার হলেন না যে, কটা কড়া কথা শুনিয়ে মহিলাকে নিরুত্তর করে দিয়েছি । ১ মুসলিম বাহিনী এস্কান্দারিয়া পৌছে গেছে। কিন্তু নগরীটা অবরোধে নেওয়া কোনোমতেই সম্ভব ছিল না। সিপাহসালার আমর ইবনুল আস (োযি.) হালওয়া ও কাসরে ফারুস নামক দুটি অঞ্লের মধ্যবর্তী স্থানে থেমে গিয়ে ওখানে ছাউনি ফেললেন । ছাউনি স্থাপনের জন্য এ জায়গাটা খুবই যুৎসই ছিল । কিন্তু কোথাও ছাউনি ফেলে অবস্থান গ্রহণ করা তো আর আসল কাজ ছিল না। মূল লক্ষ্য এস্কান্দারিয়া জয় করা, যার কোনো সম্ভাবনা-ই চোখে পড়ছিল না। মুসলিম বাহিনী দেখতে পেল, নগরীর সামনের পাঁচিলের ওপর অনেকগুলো মিনজানিক বসানো । আমর ইবনুল আস (োযি.) এসব মিনজানিকের আওতার বাইরে থাকলেন । অতিশয় মজবুত ও বিখ্যাত দুর্গগুলোতেও এত বেশি টাওয়ার নেই, যত আছে এস্কান্দারিয়ার প্রাচীরের ওপর । এগুলোতে তিরন্দাজ ও বর্শাবাজ সৈনিকরা একদম নিরাপদ । আমর ইবনুল আস (রোযি.) সালারদের একত্রিত করে তাদের সামনে প্রশ্ন ব্রাখলেন, রোমানরা কি বাইরে এসে লড়বে? যদি তারা এই পন্থা অবলম্বন না করে, তা হলে নগরী জয় করতে আমরা কী ব্যবস্থা নেব? আর যদি আমরা এস্কান্দারিয়া নিতে না পারি, তা হলে সমগ্র মিশরের ওপর আমরা কবজা ধরে রাখতে পারব কি? সালারগণ যার-যার পরামর্শ ব্যক্ত করলেন এবং আপন-আপন প্রস্তাবনা উপস্থাপন করলেন । আমর ইবনুল আস (রাযি.)ও নিজের খেয়াল পেশ করলেন | এ-বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হলো, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না । অবরোধ দীর্ঘ দিন ধরে রাখতে হলেও রাখব এবং নগরীর রসদ আটকানোর চেষ্টা করব । এভাবে হয়ত রোমান সেনাপতি বিষয়টিকে নিজের জন্য অবমাননাকর মনে করে মোকাবেলা করতে বাইরে বেরিয়ে আসবে । মুজাহিদদের পুরো দুটা মাস ওখানে আটকে থাকতে হলো । কোনো রোমান দুর্গ থেকে বের হলো না। আগেকার অবরোধগুলোতে রোমানরা বাইরে এসে দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।