অনিঃশেষ আলো $ ১৬২ ইতিমধ্যে মরতিনার কাছেও সংবাদ পৌছে গেছে । তিনি হস্তদস্ত হয়ে ঘটনাস্থলে এসে পুত্রের পাশে দীড়িয়ে গেলেন এবং বাহিনীর হট্টগোল ও প্রতিবাদি বিক্ষোভ প্রত্যক্ষ করতে লাগলেন । কনস্তানিস বাহিনীর একেবারে কাছাকাছি এবং একদম সামনে দীড়িয়ে আছেন । তিনি হাতদুটো উঁচু করলেন, যার অর্থ, সবাই চুপ হয়ে যাও । কথা বন্ধ করে সৈন্যরা আস্তে-আস্তে নীরব হয়ে গেল । “তোমরা বলছ, শুধু আমার আদেশ-নিষেধ মান্য করবে'- কনস্তানিস শীতল মেজাজে বললেন- “আমার আদেশ হলো, এই মুহূর্তে তোমরা চুপচাপ আপন- আপন ঠিকানায় চলে যাও । তোমরা যে-অবমাননার শিকার হয়েছে, আমি তার প্রতিকার নেব । কেউ যদি তোমাদের কাপুরুষ বলে থাকে, তার অর্থ এই নয় যে, আমি এবং সেনাপ্রধান একলিনুসও তোমাদের কাপুরুষ মনে করি । আমাদের চোখে তোমাদের সম্মান ও মর্যাদা অটুট আছে এবং থাকবে | একদম ঠাণ্ডা হয়ে যাও এবং এক্ষুনি নিজ-নিজ ঠিকানায় ফিরে যাও । কনস্তানিস সেনাপতিদের ইঙ্গিত করলেন, আপনারা এখানেই থাকুন । সৈন্যরা চুপচাপ যার-যার ব্যারাকে চলে গেল । মরতিনা ও হারকলিউনাস পা-পা করে এগিয়ে কনস্তানিস, একলিনুস ও অন্যান্য সেনাপতিদের কাছে গিয়ে দীড়ালেন । “ম্যাডাম!'_ সেনাপ্রধান একলিনুস বললেন- নিজের চোখেই তো দেখলেন, আপনার ছেলেটা কেমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছে । আগেকার বিদ্রোহ ও গৃহযুদ্ধের কথা কি আপনি ভুলে গেছেন? এখন কিন্তু সেই পরিস্থিতি নেই; কথাটা আপনাকে মনে রাখতে হবে । আপনার সমর্থকদের সংখ্যা এখন এতই কম যে, তাদের কণ্ঠ কারুর কানেই ঢোকে না। আমি আপনাকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছি, আজকের ঘটনার পর আপনাদের মা-পুত্র দুজনেরই জীবন হুমকির মধ্যে পড়ে গেছে । ওদিকে মিশর হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এদিকে আপনার পুত্র বাহিনীকে বিদ্রোহের জন্য উসকানি দিচ্ছে! ভূলে যাবেন না, মুসলমানরা বাজিস্তিয়া পর্যস্ত এসে পড়তে পারে । বলুন তো, সামতরাজ্যই যদি না থাকল, আপনার ছেলেকে কোন সিংহাসনে বসাবেন?' “আমার কথাগুলো কখনওই কেউ গভীরভাবে বুঝবার চেষ্টা করেনি'_ মরতিনা মিনমিন করে বললেন- “আমি বলেছিলাম, সিংহাসনটা আমার হাতে তুলে দিন । কিন্ত আমার বিরুদ্ধে নানা অভিযোগ আরোপ করা হলো । আমার উদ্দেশ্য ছিল, শাসনক্ষমতা একজনেরই হাতে থাকুক । এখন কনস্তানিস ভাবছে এক রকম, রক? বুঝছে আরেক রকম । আপনি আমার রাজত্ব্টা যদি মেনে নিতেন!...? “এবারও আমি সেই কথাটিই বলব, যেটি আগে বলেছি'- সেনাপ্রধান একলিনুস মরতিনার কথা কেটে বললেন- “ওদিকে মিশর হাতছাড়া হয়ে যাচ্ছে আর এদিকে ফড্৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।