অনিঃশেষ আলো ও ১৬১ কনস্তানিসকে অবহিত করল । দুজনই ঘোড়ায় চড়ে দ্রুতগতিতে প্যারেড ময়দানে এসে হাজির হলেন । দেখে মনে হলো, এই বাহিনী যেন তাদের বাহিনী নয়। ওখানে রাজপরিবারের বিরুদ্ধে শ্লোগান চলছে । বারবারই একটা আওয়াজ এসে কানে বাড়ি খাচ্ছে, আমরা কাপুরুষ নই- কাপুরুষ রাজপরিবার ইত্যাদি | সম্রাট কনস্তানিস ও সেনাপ্রধান একলিনুসের জন্য এই পরিস্থিতি নতুন কোনো বিষয় নয়। এর আগেও যথারীতি বিদ্বোহের ঘটনা ঘটেছিল, যেটি কিনা অনেকখানি গৃহযুদ্ধের রূপ ধারণ করেছিল । কিন্তু এবারকার ঘটনা গৃহযুদ্ধের মতো নয় । কারণ, বেশিরভাগ সমর্থনই কনস্তানিসের পক্ষে । আর প্রায় সবকজন হারকলিউনাস একটা বিলাসী ও বখাটে রাজপুত্র এবং তার মাঝে রাজ্যপরিচালনার কোনোই দক্ষতা নেই । সেনাপ্রধান একলিনুস কনস্তানিস ও হারকলিউনাসকে পেছনে সরিয়ে দিলেন এবং নিজে উত্তেজিত বাহিনীকে ঠাণ্ডা করতে চিল্লাতে শুরু করলেন । সেনাপ্রধান বুদ্ধিদীপ্ত ও অভিজ্ঞ মানুষ । রোষের আগুনে কীভাবে পানি ঢালতে হয় তার জানা আছে । তিনি প্রতিপত্তি দেখাতে চেষ্টা করলেন না; বরং খুবই বন্ধুত্সুলভ. ও সমঝোতামূলক ভাষায় বাহিনীর উদ্দেশে ভাষণ দিতে শুরু করলেন। বললেন, তোমরা পূর্বেকার বিন্যাসে ফিরে যাও; তারপর আমি তোমাদের অভিযোগ শুনব । বাহিনী সঙ্গে-সঙ্গে বিন্যস্ত হয়ে নীরব হয়ে গেল। একলিনুস একজন সিনিয়র সেনাপতিকে বললেন, সবার পক্ষ থেকে আপনি বলুন বিবাদটা কীভাবে শুরু হয়েছে। “আমাদের কাপুরুষ ও হারামখোর বলা হয়েছে'- সেনাপতি বলল- “আমরা বাজিস্তিয়া় আছি- মিশরে নয় । মিশরের পরাজয়ের দায় আমরা কেন বহন করব? “আমরা দাবি জানাচ্ছি'_ আরেক সেনাপতি মধ্যখানে চেচিয়ে উঠল- “এক খাপে দুই তরবারি থাকতে পারে না। এক রাজ্যের দুই রাজা আমরা এ-ই প্রথম দেখলাম | আমরা সম্রাট হেরাক্ল ও কুস্তরস্তিনের খুনির ছেলেকে রাজা মানি না ।' “হা; আমরা শুধু কনস্তানিসকে সম্রাট মানি'_ জলদগন্তীর কষ্ঠে আরেক সেনাপতি বলল- 'হারকলিউনাস আমাদের গোটা বাহিনীকে হয় শেষ করে ফেলবে, নাহয় আবারও পরস্পর সংঘাতে জড়িয়ে দেবে ।' সৈন্যরা একযোগে পুনরায় হইচই শুরু করে দিল । সবার মুখে একটা-ই কথা- আমরা হারকলিউনাসকে সম্রাট মানি না- তার কোনো আদেশ-নিষেধ আমরা শুনব না। অনিঃশেষ আলো-৪/১১ ড//ড/.91100001109.000)
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।