অনিঃশেষ আলো $ ১৬০ পাঠানোই হয়নি । মিশরের বাহিনী যদি মুসলমানদের সামনে অস্ত্রসমর্পণ করে, তার ওপর ভিত্তি করে আমাদের কীভাবে কাপুরুষ সাব্যস্ত করলেন? হারকলিউনাস সন্তোষজনক কিংবা উৎসাহব্যঞ্রক কোনো জবাব না দিয়ে সেনাপতিকে এমনভাবে শাসাল, যেন লোকটা একজন সাধারণ সৈনিক | একজন সেনাপতির সঙ্গে এহেন অপমানজনক আচরণ দেখে আরেক সেনাপতি দাড়িয়ে গেল । হারকলিউনাসের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সে-ও বলল, আপনি রাজা হতে পারেন; বাহিনীর সম্মুখে একজন সেনাপতিকে এভাবে অপদস্থ করতে পারেন না। হারকলিউনাসের মাঝে বুদ্ধি-বিচক্ষণার বাম্পও ছিল না । ছিল একজন বখে-যাওয়া রাজকুমার । কনস্তানিসের মতো দুরদর্শিতা তার মাথায় ছিল না। কোনো প্রশিক্ষণও সে পায়নি । দ্বিতীয় সেনাপতির প্রতিবাদের জবাবে তাকেও আচ্ছামতো ধমকাল । এবার অবশিষ্ট সবকজন সেনাপতি একসঙ্গে ক্ষেপে উঠল । দীড়িয়ে সবাই চিৎকার জুড়ে দিল । দেখাদেখি গোটা বাহিনী হইচই শুরু করে দিল। অনেকে বিন্যাস ভেঙে ফেলল । ক্ষোভের আতিশয্যে একটি সুশৃঙ্খল সেনাবাহিনী একটা জটলার রূপ ধারণ করল । হারকলিউনাস শাসকসুলভ ভঙ্গিতে চিৎকার করে চলছে । কিন্তু তার কথা শুনবার মতো কেউ নেই। প্রবল হষ্রগোলের মধ্যে তার কণ্ঠ হারিয়ে যাচ্ছে । বাহিনীর উদ্দেশে ভাষণ দিতে হারকলিউনাস পুরোপুরি রাজকীয় ঠাট নিয়ে এসেছিল । সাথে দেহরক্ষী ইউনিটও ছিল । একরক্ষী রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করে রেখেছিল। কিন্তু পরিস্থিতি এখন এমন একটা রূপ ধারণ করল যে, হরকলিউনাসের জীবন ঝুঁকির মধ্যে পড়ে গেল । মনে হচ্ছিল, যেন সৈন্যরা তার ওপর আক্রমণই করে বসবে এবং তরবারির আঘাতে কেটে তাকে টুকরা-টুকরা করে ফেলবে । নিরাপত্তা বাহিনীর কমান্ডার তার রক্ষীসেনাদের ইঙ্গিত দিয়ে হারকলিউনাসকে নিরাপত্তাবলয়ে নিয়ে নিল । রক্ষীকমান্ডার মাথাটা ঠিক রেখে বুদ্ধিমত্তার পরিচয় দিল যে, কোনো রক্ষীর তরবারি খাপ.থেকে বেরুতে দিল না। তরবারি কোষমুক্ত করার অর্থ চ্যালেঞ্জ ছোড়া । এটা করতে গেলেই বিপদ ছিল । নিরাপত্তা ইউনিটের কর্তব্যের দাবি ছিল ভিন্ন কিছু। কিন্তু কমান্ডার পরিস্থিতির স্পর্শকাতরা বুঝে নিজেদেরই বাহিনীর মোকাবেলায় অবতীর্ণ হওয়া থেকে বিরত রইল । সেইসঙ্গে আরও একটি বুদ্ধিমত্তার পরিচয় দিল, নিজের মুখটা একরক্ষীর কানের কাছে নিয়ে বলল, তুমি জলদি যাওঃ সেনাপ্রধান একলিনুসকে এখানকার অবস্থা জানিয়ে বোলো, প্যারেড ময়দানে বিদ্রোহের পরিস্থিতি তৈরি হয়ে গেছে । রক্ষী সাথে-সাথে ঘোড়া হাকিয়ে বাতাসের গতিতে ছুটে একলিনুসের কাছে পৌছে গেল । একলিনুস ব্যাপারটা দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।