Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো & ১৬ দৃশ্য ও প্রতিচ্ছবি খোদাই করে রেখেছিল । স্পষ্ট প্রমাণ মিলছে, এগুঘো দেব- দেবীদের প্রতিকৃতি, যেগুলোকে সেকালের মানুষ উপাস্য বলে বিশ্বাস করত এবং এই স্থাপনাগুলো ছিল তাদের উপাসনালয় । ব্যবিলনের সন্নিকটেই তেমনি সুবিশাল একটি উপাসনালয় ছিল, যার নাম ছিল ' “ফাত্তাহ' ৷ তাতে সূর্যের উপাসনা করা হতো । তার খানিক দূরে আরও একটি উপাসনালয় ছিল, যার বলা হতো “সারাবিউম' । তাতে একটা গোবৎসের মূর্তি ছিল, যেটি সেদিনও পর্যস্ত অক্ষত অবস্থায় দণ্ডায়মান ছিল.। তার নাম ছিল আইবাস । এই উপাসনালয়ের পেছনে অনেকগুলো কবর ছিল । মুজাহিদদের অবহিত করা হলো, এগুলো সেই বাছুরগুলোর সমাধি, যেগুলোর উপাসনা করা হতো এবং পরে তাদের কুরবান করে দেওয়া হতো। যখন ধ্রিস্টবাদের অনুসারী হানাদাররা মিশরে প্রবেশ করল এবং নিজেদের শাসন প্রতিষ্টিত করে নিল, তখন তারা এই উপাসনালয়গুলো বন্ধ করে দিয়েছিল । কিন্তু তারপরও মানুষ লুকিয়ে-লুকিয়ে উপাসনা অব্যাহত রাখল । অবশেষে মিথ্যাকে চিরতরে নির্মল করার সৌভাগ্যটি আল্লাহ মুসলমানদের বাটে দিলেন । তার স্থলে তারা সত্য দীন নিয়ে এলেন, যাকে পৃথিবীর অস্তিত্বের শেষ দিন পর্যস্ত জীবন্ত ও প্রাণবন্ত থাকতে হবে । ব্য সস ব্যবিলনে মুসলমানরা শাস্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন এবং প্রশাসনিক কার্যক্রম সচল করে তুলেছেন। বিদ্রোহের আশঙ্কাও তিরোহিত হয়ে গেছে। কিবতি খ্রিস্টানরা এখন কাজে-কর্মেও আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে । মুসলমানদের অভিযান চলাকালে যেসব কিবতি খ্রিস্টান ঘর-বাড়ি ফেলে চলে গিয়েছিল, তাদেরও অনেকে ফিরে এসেছে । তারা জানতে পেরেছে, আমরা" মুসলমানদের অহেতুক ভয় পেয়েছি । শাস্তি তো আসলে এরা-ই প্রতিষ্ঠিত করেছে এবং একজন অতি সাধারণ নাগরিককেও তারা তার যথাযোগ্য মর্যাদা ও ন্যায্য অধিকার দিয়েছে। একদিন এক বয়োধবৃদ্ধ লোক লাঠিতে ভর করে হেঁটে-হেঁটে সিপাহসালার আমর ইবনুল আস (রোযি.)-এর সঙ্গে সাক্ষাৎ করতে এলেন । আমর ইবনুল আস নির্দেশ না করা হয় হোক সে যত সাধারণ নাগরিক । আমি যদি উপস্থিত না থাকি, তা হলে তার আরজি শুনবে এবং তৎক্ষণাৎ তার সমস্যার সমাধান করে দেবে । বয়সের ভারে ন্যজ এই লোকটিকে আমর ইবনুল আস-এর এক রক্ষী জিগ্যেস করল, সিপাহসালারের কাছে তোমার প্রয়োজন কী? বলল, আমার এক নাতনি হারিয়ে গেছে । তার বয়স পনেরো-ষোলো বছর | আমি মনে করি, কোনো সৈনিক ফড$৮$.211001109.0011

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।