Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৫৯ পালনের যোগ্য ছিল না। হারকলিউনাস দেখল, কারিউনের পরাজয়ের ব্যাপারে সবাই কনস্তানিসের সাথেই কথা বলে- তার দিকে কেউ ফিরেও তাকায় না । জানি না, নিজের গুরুত্ব দেখানোর জন্য তার মা তাকে শিখিয়ে দিয়েছিল, নাকি চিন্তাটা তার নিজেরই মাথা থেকে বেরিয়েছিল যে, একদিন সে বাজিস্তিয়ার সমগ্র বাহিনীকে প্যারেড ময়দানে একত্রিত করল । বাহিনীর সঙ্গে তিন-চারজন সেনাপতিও ছিল । হারকলিউনাস ঘোড়ার পিঠে সওয়ার | বাহিনীকে সংবাদ শোনাল, মিশরে মুসলমানরা কারিউন নামক বৃহৎ আরও একটি নগরী জয় করে নিয়েছে । এখন তারা একস্কান্দারিয়ার দিকে অগ্রসর হচ্ছে, যেটি মিশরের রাজধানী । মুসলমানরা যদি এস্কান্দারিয়াও জয় করে নেয়, তা হলে গোটা মিশর তাদের কবজায় চলে যাবে। সামনে পালিয়ে বেড়াচ্ছে । মিশর যদি হাতছাড়া হয়ে যায়, তা হলে মুসলমানরা রোম-উপসাগর পার হয়ে বাজিস্তিয়ার ওপর আক্রমণ চালাবে । তারপর তোমরাও মুসলমানদের সম্মুখে অস্ত্রসমর্পণ করবে । বাজিস্তিয়ার সাধারণ সৈন্যদের এই খবরটা জানানোর কোনোই বৈধতা ছিল না। সংবাদটা তাদের কানে দেওয়ার প্রয়োজনই যদি ছিল, পাশাপাশি বাহিনীকে উৎসাহিত ও উত্তেজিত করারও আবশ্যকতা ছিল, যাতে এরা তাদের সেই সহকর্মীদের মতো না হয়, যারা মিশরে মুসলমানদের সামনে অস্ত্রসমর্পণ করে চলছে এবং গোটা মিশর তাদের দিয়ে বসেছে । কিন্তু হারকলিউনাস সেই বাহিনীটিকে কাপুরুষ ও হারামখোর বলল, যারা এখনও মিশর যায়-ইনি ৷ এমনও বলল, তোমরা বেতন-ভাতা হারাম বানাচ্ছ এবং সততার সঙ্গে কর্তব্য পালন করছ না। তারপর সেনাপতিদের উদ্দেশেও অপমানজনক কথাবার্তী বলল । তার বলার ধরন ছিল অবজ্ঞাসুলভ ও ক্ষোভমেশানো । বলল, এখান থেকে সহযোগী যে- বাহিনীটি গেছে, তারাও মিশরের বাহিনীরই মতো কাপুরুষ প্রমাণিত হয়েছে । হারকলিউনাসের জানা-ই ছিল না, এ বাহিনীর অল্পকজনই কারিউন পাঠানো হয়েছিল; বাকিরা এখনও পর্যন্ত এস্কান্দারিয়ায় রয়ে গেছে এবং এখনও তারা মুসলমানদের মোকাবেলায় নামেনি ৷ হারকলিউনাস মূল সেনা-অফিসার ও বাহিনীর সাধারণ সৈনিকদের ওপর নিজের প্রভাব বসাতে চাচ্ছিল যে, রোমসামত্াজ্যের একজন সম্রাট এখনও আছেন আর তিনি যা চান বলতে পারেন, যা চান করতে পারেন । অবশেষে এক সেনাপতি মুখ খুললেন । বললেন, অহেতুক আমাদের কাপুরুষ ও হারামখোর বলবেন না। আমাদের তো মুসলমাদের মোকাবেলায় এখনও ফড্৮৬.2111001109.0011

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।