অনিঃঠশেষ আলো $ ১৫৮ অগ্রযাত্রার পথ ঝুঁকিমুক্ত ছিল না । উক্ত অঞ্তলে ছোটো-বড়ো কয়েকটা জনবসতি ছিল। সেগুলোর মধ্যে পল্লি এলাকাও ছিল, মাঝারি সাইজের শহরও ছিল। কোনো-কোনোটিতে রোমান বাহিনীর উপস্থিতিও ছিল । জেনারেল থিওডোর কারিউনের কিছু সৈন্য রাস্তা থেকে কুড়িয়ে একস্কান্দারিয়া নিয়ে গিয়েছিলেন । যারা পেছনে রয়ে গিয়েছিল, থিওডোর তাদের আদেশ দিয়ে গেছেন, তোমরা ডান- বাম-পেছন থেকে মুসলমানদের ওপর আক্রমণ চালাতে থাকো, যাতে তাদের অগ্রযাত্রার গতি মন্ত্র হয়ে যায় এবং জানি ক্ষয়ক্ষতিও হতে থাকে । সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.)-এর মাঝে একটি মৌলিক গুণ ছিল, এ জাতীয় শঙ্কা তিনি আগে থেকেই আঁচ করে নিতেন । তিনি সামনে গোয়েন্দা পাঠিয়ে রেখেছিলেন, ধারা তাকে সংবাদ জানাতে থাকে, কোথা থেকে আক্রমণের ভয় আছে। আমর ইবনুল আস মুজাহিদদের কয়েকটি ইউনিট নিয়ে সেই জায়গাটা অবরোধ করে ফেলতেন এবং এমন দুর্ধর্ষ আক্রমণ চালাতেন যে, রোমানরা অস্ত্র ত্যাগ করতে বাধ্য হতো । এই প্রক্রিয়া অবলম্বনের কারণে অগ্রযাত্রার গতি কিছুটা হ্রাস পেয়েছিল বটে; কিন্তু বিপদ কেটে যেতে থাকল । কোনো-কোনো জায়গায় রোমানরা বিনাযুদ্ধেই অন্ত্রসমর্পণ করে ফেলল । কয়েকটা লোকালয়কে আমর ইবনুল আস উপেক্ষা করে এগিয়ে গেলেন । কারণ, ওদিক থেকে কোনো ভয় ছিল না। এভাবে মুজাহিদ বাহিনী সামনের দিকে এগুতে থাকলেন আর গন্তব্য কাছে চলে আসতে থাকল । বিজ্ঞজনেরা বলেছেন, ইতিহাস হলো সবচেয়ে বড় শিক্ষক । যে-জাতি ইতিহাস থেকে পাঠ শিখেছে, সেই জাতি ইতিহাসে জীবস্ত ও অক্ষয় হয়ে রয়েছে । যে- জাতি ইতিহাসের শিক্ষামূলক ঘটনাবলি থেকে শিক্ষা গ্রহণ করেনি, সেই জাতি অপরের জন্য শিক্ষার উপকরণ হয়ে ইতিহাস থেকে চিরকালের জন্য হারিয়ে গেছে। যে-ধর্মে দলাদলি জন্ম নিয়েছে, সেই ধর্ম বেঁচে থাকতে পারেনি । যদিও মরেনি, তার অনুসারীরা বেচে আছে বিজাতির গোলাম হয়ে আর তাদের ধর্ম অন্যদের জন্য তামাশার বস্তুতে পরিণত হয়েছে । যে-জাতির নেতৃত্বে ব্যক্তিগত স্বার্থ ঢুকে গেছে, ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি চলে, সেই জাতি টিকে থাকেও যদি থাকে পরের মুখাপেক্ষী হয়ে । না সেই জাতির মর্যাদা আছে, না সম্মান, না কোনো পরিচয় । ইতিহাসে এমন ঘটনা ভূরিভূরি । মুসলমানদের জিহাদের স্পৃহা আর ঈমানি শক্তির পরিপব্তা রোমানদের সেই জায়গাটায়ই পৌছিয়ে দিয়েছিল । মরতিনার পুত্র হারকলিউনাসকে কনস্তানিসের সাথে ক্ষমতার অংশীদার বানিয়ে দেওয়া হয়েছিল । এটা মরতিনার কুটিল ও শয়তানি চিন্তাধারার অর্জন. ছিল । অন্যথায় হারকলিউনাস রাজ্যপরিচালনার মতো গুরুত্পূর্ণ ও স্পর্শকাতর দায়িত্ব ফড্৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।