অনিঃশেষ আলো $ ১৫৬ প্রয়োজন । তা ছাড়া আহত হয়ে যারা যুদ্ধের অযোগ্য হয়ে পড়েছেন, সুস্থতা লাভের জন্য তাদেরও তো কটা দিন সময় দিয়েই তবে অগ্রযাত্রা করতে হবে । কারিউনের মতো বিশাল নগরীটায় শাস্তি-শৃঙ্খলা বহাল করা এবং ওখানকার সরকার-ব্যবস্থাপনাকে নতুনভাবে ঢেলে সাজাতেও সময়ের দরকার । সিপাহসালার আমর ইবনুল আস (রাি.)-এর মাথায় উন্মাদনা চেপে বসে ছিল বটে, কিন্তু বাস্তববাদিতাও তার বড় একটি গুণ ছিল । বিবেক-বুদ্ধি, ইশ-জ্ঞান ঠিক রেখেই কাজ করা তীর নিয়ম । মুকরীঘি ও ইবনুল হাকামের মতো নির্ভরযোগ্য ইতিহাসবিদ লিখেছেন, মুজাহিদদের শারীরিক অবস্থা এর যোগ্য ছিলই না যে, তারা কয়েক পা-ও সামনে এগুতে পারবেন । কিন্তু মানসিকভাবে তাঁরা এতই তরতাজা ও সুপ্রসন্ন ছিলেন যে, কারিউনে বসে অপেক্ষার প্রহর গোণার চিস্তা-ই কারুর মাথায় আসেনি । সালারদের উৎসাহের অবস্থা ছিল আরও বেশি তেজোময় । সিপাহসালার আমর ইবনুল আস (োি.) তার বাহিনীর, তার সালারদের চেতনার এই অবস্থাটা দেখছিলেন । কিন্তু পাশাপাশি তার এই অনুভূতিও ছিল যে, বাহিনী বেশি আবেগপ্রবণ হয়ে উঠলে তা পরাজয়েরও কারণ হতে পারে । তিনি আগেকার দু-তিনটি ভাষণে বলেছিলেন, জয়ের নেশায় চুর হয়ে পরবর্তী লড়াই না লড়া উচিত | কারণ, এই নেশা সৈনিকদের মাঝে আত্মপ্রবঞ্তনা দিকে । কারিউন থেকে এস্কান্দারিয়ার দিকে অগ্রযাত্রার সময় আমর ইবনুল আস (রাযি.) বাহিনীর উদ্দেশে ভাষণ দেওয়া জরুরি মনে করলেন । প্রথমত, তিনি বাহিনীকে আবেগ ও আত্মপ্রবঞ্না থেকে বের করতে চাচ্ছিলেন। দ্বিতীয়ত, বাহিনীকে অবহিত করা আবশ্যক, এবার তোমরা যে-লক্ষ্যপানে যাচ্ছ, সেটি যেন একটি পর্বতকে সমূলে উপড়ে ফেলার প্রয়াস । ফলে তিনি বাহিনীকে সমবেত করলেন এবং খানিক সময় ব্যয় করে ভাষণ দিলেন । প্রথমত, তিনি বাহিনীকে বাঝালেন, বাস্তবতাকে কোনোক্রমেই উপেক্ষা করো না এবং তোমরা যেখানেই যাবে, বিজয় তোমাদের পায়ে চুমো খাবেই এমনটা কখনওই মনে করো না। তারপর তিনি বাহিনীকে জানালেন, এবার তোমরা যে-নগরীর ওপর আক্রমণ চালাতে যাচ্ছ, সেটি সত্যিকার অর্থেই অজেয় এবং তার বেশিরভাগ প্রতিরক্ষা প্রাকৃতিক । আমর ইবনুল আস বাহিনীকে এক্কান্দারিয়ার প্রতিরক্ষা-ব্যবস্থার পুরো বিবরণ শোনালেন এবং বললেন, আমরা যদি এস্কান্দারিয়া জয় করতে পারি, তা হলে ধরে নাও, সমগ্র মিশরই আমরা জয় করে ফেলেছি । তারপর রোমানদের জন্য আর কোনোই আশ্রয় থাকবে না । তাদের কাছে নৌবহর আছে, যে কিনা তাদের সমুদ্রের ওপারে পৌছিয়ে দেবে । ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।