Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃ$শেষ আলো $ ১৫৫ ফেলে, তা হলে ওই অঞ্চলে ওদের জীবনকে তারা জাহান্নামে পরিণত করে দেবে । আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, কিবতি খ্রিস্টানরা রোমরাজত্ের বিরুদ্ধে বিদ্রোহ করবে না । আমরা দুজনই যেহেতু ধর্মনেতা এবং ধর্মবিষয়ে জ্ঞান রাখি, সেজন্য আমি বলতে চাই, যে-ধর্মে দলাদলি জন্ম নেয়, সেই ধর্ম খেল-তামাশায় পরিণত হয়ে যায় এবং তার ভাগ্যে বিজাতির দাসত্ব লিপিবদ্ধ হয়ে যায় । তুমি হেরাক্ল-এস সাথে যোগ দিয়ে খ্রিস্টবাদকে দুটি ভাগে বিভক্ত করে ফেলেছ আর আজ তারই শাস্তি ভোগ করছ। বিপরীতে মুসলমানদের দেখো; তাদের মাঝে কোনো দলাদলি নেই । তারা একটি-ইমাত্র দল, যার নাম ইসলাম | নিজেদের প্রধান সেনাপতিকে তারা শুধু সেনাপতি-ই নয়- ধর্মনেতা হিসেবেও মান্য করে ।' এখানে ইতিহাসের আরও একটি দিক তুলে ধরা জরুরি মনে করি । মুসলমানদের মিশরজয়কে একটি অলৌকিক বিজয় মনে করা হয়। কিন্তু এ-অলৌকিকতা বিনাত্যাগে নিজে-নিজে আত্মপ্রকাশ করেনি । মুজাহিদগণ তাদের জীবনগুলোকে আল্লাহর হাতে আর দেহগুলোকে তাঁদের সেনাপতিদের হাতে সোপর্দ করে দিয়েছিলেন । যতখানি ভরসা তাদের আল্লাহর ওপর ছিল, ততখানি আস্থা ছিল নেতাদের ওপর । মিশরজয় ঈমানের পরিপকৃতা ও সিপাহসালার আমর ইবনুল আস (রাষি.)-এর অসাধারণ সামরিক দক্ষতার কারিশমা ছিল । কিন্তু অমুসলিম এতিহাসিকগণ এই বাস্তবতাটিকে এভাবে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা চালিয়েছেন যে, মিশরের কিবতি খ্রিস্টানরা সবাই মুসলমানদের সঙ্গে যোগ দিয়েছিল এবং মুসলমানদের বিজয়ের পথ সুগম করেছিল । তারা আরও বলছেন, এটি রোমান সেনাপতিদের দুর্বলতা ছিল যে, তারা প্রতিটি নগরীতে মুসলমানদের সঙ্গে সমঝোতা করে অন্ত্রসমর্পণ করত । এই দুটা কথা-ই একদম ভূল । কিবতি খ্রিস্টানদের পলিসি কী ছিল তা তো দুই ধর্মনেতার সংলাপের মাধ্যমেই পরিষ্কার হয়ে গেছে । অবশ্য এটি ঠিক যে, প্রতিটি নগরীতে রোমান সেনাপতিরা মুসলমানদের সঙ্গে সমঝোতা করে নিত। কিন্তু কখন? যখন দেখত, আর পারছি না; নগরীটা মুসলমানদের থেকে রক্ষা করা সম্ভব হবে না, তখন তারা সমঝোতার পথ অবলম্বন করে বাকি জীবনগুলো বাঁচিয়ে রাখত আর অবশিষ্ট সৈন্যদের ওখান থেকে বের করে নিয়ে যেত । সং বৃ ক কারিউনজয়ের পর সিপাহসালার আমর ইবনুল আস (রোযি.) ওখানে দীর্ঘ সময় বসে থাকা সঙ্গত মনে করলেন না। তার নীতি ছিল, পলায়নপর বাহিনীকে ধাওয়ার মধ্যে রাখতে হবে, যাতে তারা কোথাও দীড়াতে না পারে এবং বিশ্রামের সুযোগ না পায়। কিন্তু এটা তো ঠিক যে, অন্যকে ধাওয়াতে হলে নিজেও দৌড়াতে হয় । বিশ্রামের জন্য মুজাহিদ বাহিনীর নিজেদেরও তো খানিক বিরতির ফড্৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।