Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৫৪ ধির্মযুদ্ধ' বলে। এটি তাদের প্রধানতম ধর্মীয় কর্তব্য, পরিভাষায় যার নাম “জিহাদ' | তাদের ধর্মে নামায কাজা হতে পারে; কিন্ত জিহাদ কাজা হতে পারে না। তাদের ধর্মের একটি মূলনীতি আছে, বিজিত লোকগুলোকে গোলাম মনে করা যাবে না; মানুষ হিসেবে তাদের পুরোপুরি অধিকার ও মর্যাদা দিতে হবে । এখানে তারা তাদের এসব ধর্মীয় রীতিনীতি যথাযথভাবে পালন করছে এবং তাদের আচরণে প্রভাবিত হয়ে অনেকে তাদের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তার বিপরীতে তোমরা মানুষকে হত্যা আর নিপীড়ন দ্বারা ভুল খ্রিস্টবাদ মেনে নিতে বাধ্য করেছ এবং তাদের আহাজারির প্রতি একবিন্দুও কর্ণপাত করনি । তুমি-ই বলো কায়রাস ভাই! এই লোকগুলো কাকে আপন আর কাকে পর মনে করবে? এ মুহূর্তে আমরা যে-পরিস্থিতির শিকার, তার প্রতি মনোযোগ দেওয়া দরকার'- কায়রাস পরাজিত কণ্ঠে বললেন- “কিবতিদের মাঠে নামানোর ব্যবস্থা করো । ওদের বলো, মিশর তোমাদের; আর তোমাদের নিজস্ব একটি ধর্ম আছে। মুসলামানরা যদি এই দেশটির ওপর আধিপত্য বিস্তার করে ফেলে, তা হলে তোমরা তাদের দাস হয়ে যাবে । আর তখন তোমাদের কোনো ধর্ম থাকবে না ।' “কিবতিরা ময়দানে আসবে না'- বিনয়ামিন বললেন- 'রোমানরা মিশর থেকে হাত গুটিয়ে নিক; তারপর দেখো, মিশরের প্রতিরক্ষায় কিবতিরা কীভাবে লড়াই করে ।' “এ যদি না হয়, তা হলে আরেকটি কাজ করো'- কায়রাস বললেন- “কিবতিদের বলো, তারা মুসলমানদের সহযোগিতা ছেড়ে দিক । মুসলমানদের অগ্রযাত্রাকে সহজ ও বেগবান করতে তারা ওদের পথের বাধা-প্রতিবন্ধকতা পরিষ্কার করে দেয় এবং ওদের রাস্তা দেখিয়ে নিয়ে আসে । কোথাও পুল তৈরির প্রয়োজন দেখা দিলে ওখানে পুল তৈরি করে দেয় ৷ এসব তারা না করুক ।' “আমার শেষ কথাটি শুনে নাও কায়রাস ভাই! বিনয়ামিন বললেন- “জনগণ আমাকে প্রধান বিশপ বানিয়েছিল আর তুমি নিজে প্রধান বিশপ সেজে রাজাদেশের মাধ্যমে আমাকে আত্মগোপনে পাঠিয়েছিলে । এমনকি আমার নামে গ্রেফতারি পরোয়ানা পর্যন্ত জারি করেছিলে । আমি লোকালয় ত্যাগ করে মরুভূমিতে গিয়ে আত্মগোপন করতে বাধ্য হয়েছিলাম । এসব অভিযোগ আমি এখন উত্থাপন করতে চাই না। এর বিচারের ভার আমি খোদার ওপর ছেড়ে দিয়েছি । ঠিক করে নিয়েছে, যেখানে রোমানদের আধিপত্য বিরাজমান, সেখানে তারা রোমানদের অনুগত আর যেসব অঞ্চল মুসলমানরা নিয়ে গেছে, সেখানে মুসলমানদের অনুগত থাকবে । তাদের যুক্তি হলো, এই দুটি শক্তির কোনো একটিকে যদি তারা শক্র বানিয়ে ফেলে আর ওখানে তারা আধিপত্য বিস্তার করে ফড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।