Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৬ ১৫৩ অবরোধকে ব্যর্থ ও পিছপা করে দিতে প্রাচীরগুলোর ওপর তিরন্দাজ ও বর্শাবাজদের মোর্চা বসিয়ে দিলেন, যারা আক্রমণকারীদের ফটক ও প্রাচীরের কাছে আসা থেকে প্রতিহত করবে । আক্রমণকারীরা যদি দুর্গের ওপর হামলা চালায়, তা হলে এরা তির-বর্শা ছুড়ে তাদের প্রতিহত করবে । কিন্ত তারপরও আক্রমণকারীদের অনেক দূরে রাখতে থিওডোর এবার প্রাচীরের ওপর মিনজানিক বসিয়ে দিলেন । প্রধান বিশপ কায়রাস তার ধর্মপ্রচারের মিশন চালিয়ে যাচ্ছিলেন । প্রতিটি অগ্রযাত্রা ও দুর্দম আক্রমণাভিযান তার এই রণাঙ্গনটিকে খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে গেছে। কায়রাস বিনয়ামিনকে আত্মগোপন থেকে নিজের কাছে ডেকে এনেছেন । তাকে মতে আনতে চেষ্টা করছেন, আপনি কিবতিদের বলুন, তারা হয় বাহিনীতে যুক্ত হয়ে যাক, নাহয় আপন সেজে মুসলমানদের পিঠে আঘাত হানুক । বিনয়ামিন তাকে সেই গণহত্যার কথা মনে করিয়ে দিলেন, যেটি তিনি সম্রাট হেরাক্ল-এর ইঙ্গিতে কিবতিদের ওপর চালিয়েছিলেন । “হেরাক্ল মরে গেছে'- কায়রাস বললেন- “তার পুত্র কুস্তস্তিনও দুনিয়া থেকে উঠে গেছে। মনে করো, হেরাক্ল-এর খ্রিস্টবাদের অপমৃত্যু ঘটেছে । এবার আমরা দুজন মিলে প্রকৃত খ্রিস্টবাদ প্রচার করব আর কিবতিদের বলব, ইসলাম থেকে খ্রিস্টবাদকে বাচাও । মিশর হাত থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু একে ধরে রাখতে হবে এবং একেই খিস্টবাদের কেন্দ্র বানাতে হবে ।' “মিশর হাত থেকে বেরিয়ে যাচ্ছে না- বেরিয়ে গেছে'- বিনয়ামিন বললেন- “তোমরা কিছু মানুষ ধর্মকে খেলনা বানিয়ে নিয়েছ ।' “বিনয়ামিন ভাই!'_ কায়রাস বিরক্তি প্রকাশ করে বললেন-_ ধর্মকে একধারে সরিয়ে রাখো । এখন মিশরের ভাবনা ভাবো, যেটি আমাদের মাতৃভূমি, জন্মভূমি ৷" “এটা-ই তোমাদের ভূল'- বিনয়ামিন বললেন_ “আমাদের পরাজয় আর মুসলমানদের বিজয়ের বড় কারণ এটা-ই যে, তোমরা ধর্মকে আলাদা করে ফেলেছ। বরং ধর্মকে তোমরা যার-যার ব্যক্তিগত ও রাজনৈতকি স্বার্থে ব্যবহার করছ। আর এটা করতে গিয়ে তোমরা ধর্মের আসল রূপ বিকৃত করে নিজেদের মতো করে গড়ে নিয়েছ । এই যে অল্প কজন মুসলমান একের-পর-এক বিজয় লাভ করছে, এতে অবাক হওয়ার কিছু নেই কায়রাস ভাই! তারা ধর্মকে জীবন থেকে আলাদা করে রাখেনি । বরং নিজের ব্যক্তিসত্তা, নিজের জাগতিক স্বার্থ ও জীবনকে একধারে সরিয়ে রেখে ধর্মকে বুকে আগলে রেখেছে । এই যে তারা বিদেশ-বিভূইয়ে এসে যুদ্ধটা করছে, এটি তারা ধর্মের জন্যই করছে । একে তারা দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।