অনিঃশেষ আলো ১৫২ বাকি থাকল শুধু পূর্বের একটা দিক, যেদিক থেকে এস্কান্দারিয়ার ওপর আক্রমণ চালানো সন্ভব ছিল । এটিই সেই পথ, যেটি কারিউন থেকে এস্কান্দারিয়ার দিকে চলে গেছে। এ পথের ডানে-বীয়ে দূর-দূরাত্ত পর্যস্ত ছোটো-বড়ো অনেকগুলো দুর্গ আছে, যেগুলো আক্রমণকারীদের জন্য এপথটিকে ঝুঁকিপূর্ণ বানিয়ে রেখেছিল । স্রেফে এই একটিই দিক ছিল, যেদিক থেকে একস্কান্দারিয়ার ওপর আক্রমণ চালানোর সুযোগ ছিল । জেনারেল থিওডোর নগরীতে পঞ্চাশ হাজার সৈন্যের সমাবেশ ঘটিয়েছেন । রসদ ও জরুরি সামরিক সাহায্যের পথ পুরোপুরি নিক্ষন্টক । সমুদ্র রোমানদের দখলে । বাজিস্তিয়া থেকে সমুদ্রপথে সহযোগী বাহিনীও আসতে পারে, রসদও আসতে পারে । রসদ তো অত দূর থেকে আসবার কোনো প্রয়োজনই নেই । যেসব অঞ্চল এখনও রোমানদের কবজায় আছে, ওখানকার জনবসতি ও খেতখামার থেকেই বেশ অনায়াসে রসদ সংগ্রহ করা সম্ভব ৷ সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.)-এর নেতৃত্বে মুজাহিদ বাহিনী এখনও পথে । ইতোমধ্যে এক কিবতি গোয়েন্দা এসে জানাল, জেনারেল থিওডোর এস্কান্দারিয়ার বাহিনীকে মুজাহিদদের বিরুদ্ধে এমনভাবে উত্তেজিত করে তুলেছেন যে, সৈন্যরা অগ্নিগর্ভ হয়ে মুজাহিদদের অপেক্ষায় প্রহর গুণছে। থিওডোর সৈন্যদের একত্রিত করে বলেছেন, মুসলমানদের সংখ্যা খুবই নগণ্য ৷ তবে তারা সফলতা লাভ করছে শুধু এজন্য যে, মিশরের ভেতর থেকে তারা সহযোগিতা পাচ্ছে আর মিশরে কিছু গাদ্দার আছে । থিওডোর কিবতিদের নাম উল্লেখ করলেন না বটে; তবে ইঙ্গিতটা ছিল তাদেরই প্রতি । কিবতিদের তিনি অসন্তুষ্ট করতে চাচ্ছিলেন না । তিনি বাহিনীকে বললেন, চিন্তা করে দেখো, এস্কান্দারিয়া আমাদের হাত থেকে বেরিয়ে গেলে সমগ্র মিশর মুসলমানদের কবজায় চলে যাবে । আর দেখো, একস্কান্দারিয়া খ্িস্টবাদের কেন্দ্রভূমি । এত গির্জা অন্য কোনো শহরে নেই, যত আছে এই এস্কান্দারিয়ায় । এরই মধ্যে বাজিস্তিয়ার বার্তাটা পৌছে গেল । জেনারেল থিওডোর বার্তাটা সকল সেনাপতি, বিশপ কায়রাস ও গোটা বাহিনীকে পড়ে শোনালেন ৷ তিনি বললেন, মুসলমানদের যদি এস্কান্দারিয়ায়ই পরাস্ত করতে পারি, তা হলে আর তাদের ধাওয়া করতে হবে না । আমরা এখানেই ওদের হত্যা ও বন্দি করে ফেলব । পর তারা জীবনের বাজি লাগানোর প্রতিজ্ঞা নিয়েছে । একস্কান্দারিয়ায় তারা নিজেদের এমনিতেই নিরাপদ মনে করত । তদুপরি থিওডোর এখন আরও একটা ব্যবস্থা করে দিলেন যে, নগরীর পাঁচিলগুলোর ওপর ছোটো-ছোটো মিনজানিক স্থাপন করিয়ে দিলেন এবং সেগুলোর কাছে পাথরের স্ত্প জমিয়ে তুললেন ! ফড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।