অনিঃশেষ আলো $ ১৫১ আল্লাহর রহমতের কোনো ইয়ত্তা নেই । তিনি যাকে খুশি রহমত দ্বারা ধন্য করেন, যাকে ইচ্ছা বঞ্চিত রাখেন । তার রহমত পেতে হলে নিজেকে তার উপযোগী বানাতে হয় । কেরামতি আপনা-আপনি আত্মপ্রকাশ করে না; বরং প্রকাশ করাতে হয়। তার জন্য ঈমানের শক্তি আবশ্যক | ইসলামের সৈনিকগণ নিজেদের জীবনগুলো আল্লাহর হাতে তুলে দিয়েছিলেন এবং নিজেদের জীবনের বিনিময়ে মিথ্যার পরাজয় ও ইসলামের সমুন্নতি প্রত্যাশা করছিলেন । কারিউন-বিজেতা মুজাহিদদের জানা ছিল না, এস্কান্দারিয়া কতখানি মজবুত দুর্গ । যদি “অজেয়' বলা হয়, তা হলেও ভুল বলা হবে না । একস্কান্দারিয়া নগরীটা এমন জায়গায় আবাদ করা হয়েছিল, যেখানে সে তিন দিক থেকেই প্রাকৃতিক প্রতিরক্ষা দ্বারা সুরক্ষিত ছিল । সাধারণ মুজাহিদগণ এস্কান্দারিয়া সম্পর্কে অবহিত ছিলেন না । কিন্তু সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.) নগরীটা ভালোভাবেই প্রত্যক্ষ করেছিলেন । এটি তার ইসলাম গ্রহণের আগেকার কথা । তার এস্কান্দারিয়া আগমনের কাহিনি এই উপাখ্যানের শুরুতে বিবৃত হয়েছে। তার ভালোভাবেই জানা ছিল, তিনি অসম্ভবকে সম্ভব বানাতে যাচ্ছেন । কিন্ত এস্কান্দারিয়াকে পদানত করেই ছাড়বেন এমন দাবি তিনি করছেন না । কয়েকজন গোয়েন্দা মুজাহিদ আগেই গিয়ে গোটা এস্কান্দারিয়া ঘুরে এসেছেন । কয়েকজন কিবতি খ্রিস্টানও মুজাহিদদের পক্ষে গোয়েন্দাগিরি করছিল । তারা যখন যে-তথ্য লাভ করত, এসে তা আমর ইবনুল আস (রাযি.)কে সবিস্তারে জানিয়ে দিত। এভাবে আমর ইবনুল আস এস্কান্দারিয়া পর্যন্ত পুরো পথ, এপথের আশপাশের অঞ্চলগুলো এবং তার কোথায় কী সমস্যা আছে সব কিছুই জেনে নিয়েছেন । এখানে আমি এস্কান্দারিয়ার অবস্থান ও তার প্রতিরক্ষা ব্যবস্থার বিবরণ দেওয়া জরুরি মনে করছি । তা হলেই অনুমান করা সম্ভব হবে, ইসলামের বীর সৈনিকরা সত্যিকার অর্থেই নমরুদের আগুনে ঝাপ দিতে যাচ্ছিলেন ৷ নগরীটার উত্তরে রোম-উপসাগর | কাজেই ওদিক থেকে আক্রমণ বা অবরোধের কোনো প্রশ্নই আসে না। দক্ষিণে বিস্তীর্ণ একটা জলাশয়, যা ওদিক থেকে নগরীটাকে প্রাকৃতিক সুরক্ষা দিয়ে যাচ্ছে । আর নিঃসন্দেহে এটা একটা অজেয় প্রতিরক্ষাব্যবস্থা ৷ পশ্চিমে বেশ চওড়া ও গভীর একটা খাল, যার নাম ছুবান | খালটা অতিক্রম করা সম্ভব ছিল না সেকথা অবশ্য বলব না । সাধারণ অবস্থায় নৌকোয় করে মানুষ খালটা পার হতো এবং তার ওপর পুলও ছিল । তবে অবরোধ ও যুদ্ধের সময় আক্রমণকারীরা তা অতিক্রম করতে পারত না। কারণ, তখন পারাপারের চেষ্টা করলে সামনে থেকে তির আসত, বর্শা আসত । পুলগুলোর সুরক্ষার জন্যও ছিল এমনি ধ্বংসাত্মক ব্যবস্থা । ফড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।