অনিঃশেষ আলো ও ১৫০ কনস্তানিস নীরব তো হয়ে গেলেন বটে; কিন্তু তার মুখের ছাপ বলে দিচ্ছিল, যেন সে এই ভাবনায় হারিয়ে গেছে যে, কত বড় ভয়ংকর নারী আর না-জানি সে আর কত-কত ফড়যন্ত্র পাকিয়ে রেখেছে! ব্যাপার যদি এটা-ই হয়, তা হলে কনস্ত নিসের এই ধারণা ভূল বা অমূলক ছিল না । ছোটো-ছোটো ঘটনাবলির বিবরণ লিপিবদ্ধ করেছেন যেসব এঁতিহাসিক, মরতিনার সেই গোপন তৎপরতাগুলোর আলোচনাও তারা বাদ দেননি, যেগুলোর এক-একটা অত্যন্ত মারাত্মক ও ভয়াবহ ছিল | এর বিস্তারিত আলোচনা সামনে আসবে । পু সব জেনারেল থিওডোর কারিউন থেকে পালিয়ে সোজা এস্কান্দারিয়া চলে যান। এই এখন রোমসাম্রাজ্য নেই- আছেন শুধুই মরতিনা | মরতিনা তাকে প্রলোভন দিয়ে রেখেছেন, যদি তিনি মিশর থেকে মুসলমানদের বিতাড়িত করতে পারেন, তা হলে মিশরের একটা অংশ কিংবা সমগ্র মিশরের রাজন্য বানাবেন | থিওডোর যখন এস্কান্দারিয়া পৌছেন, তখন তিনি একা ছিলেন না । কারিউন থেকে এক্কান্দারিয়ার দিকে যেতে খানিক পথ এগুলেই নীলের ব-দ্বীপ অঞ্চল শুরু, যেটি বেশ দুর্গম । এই বিস্তীর্ণ এলাকায় ছোটো-বড়ো মিলে গোটাকতক নগরী ও পল্লি ছিল । সেগুলোর কয়েকটা আবার দুর্গঘেরাও বটে । থিওডোর এই নগরী ও পল্লিগুলোতে সৈন্য মোতায়েন করে রেখেছিলেন । এবার পালাবার সময় তিনি সেই জায়গাগ্তলো থেকে অল্প-অল্প করে সৈন্য নিতে থাকলেন আর এস্কান্দারিয়া পৌছে গেলেন। এদেরসহ এখন একস্কান্দারিয়ায় পঞ্চাশ হাজারেরও বেশি সৈন্য জড়ো হয়ে গেছে। মুজাহিদ বাহিনীর সংখ্যা এখন বারো হাজারও নেই । প্রতিটি বিজিত অঞ্চলে কিছু- কিছু করে লোক রেখে আসতে হয়েছে । কারিউনের প্রশাসনিক ব্যবস্থাপনা হাতে নিতে এবং নগরীর শাস্তি-শৃঙ্খলা বহাল করতে রেখে আসতে হয়েছে বেশ কিছু লোক । মুজাহিদদের সংখ্যা কত ছিল ইতিহাসে তার সঠিক তথ্য পাওয়া যায় না। যদি প্রথমবার আসা সহযোগী বাহিনী ও আমর ইবনুল আস (রাযি.)-এর সঙ্গে আসা বাহিনীর সংখ্যা সামনে রাখা হয়, তারপর শহীদ, গুরুতর আহত ও পেছনে রেখে-আসা লোকদের হিসাব করা হয়, তা হলে পরিষ্কার প্রমাণিত হয়, মুজাহিদ বাহিনী যখন এস্কান্দারিয়ার দিকে অগ্রযাত্রা শুরু করেছিল, তখন তীদের সংখ্যা পুরোপুরি দশ হাজারও ছিল না। এটি তাদের শাহাদাতের তামান্না ও জিহাদের জযবা ছিল যে, তারা নিজেদের সংখ্যার প্রতি না তাকিয়ে মিথ্যার সেই পাথরগুলোর প্রতি চোখ রাখছিলেন, যেগুলো তাদের পথে প্রতিবন্ধকতা তৈরি করছিল । ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।