অনিঃশেষ আলো $ ১৫ যাচ্ছিলেন । এখন তাঁরা পুরোপুরি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন, তাদের ওপর কেউ জয়ী হতে পারবে না- তারা কুফরের ওপর বিজয়ী হবেন । কিছু মুজাহিদ এমন ছিলেন, খীরা শুধু আল্লাহ ও ইসলামের পরিচয়টুকু জানতেন; কিন্ত ইসলামের গভীরে যাওয়ার যোগ্যতা তাঁদের ছিল না। সালারগণ তাদের অবগতির জন্য বললেন, মুসলমাদের দুশমনই মূলত ইসলামের দুশমন আর ইসলামের দুশমন প্রতিজন মুসলমানের দুশমন সে পৃথিবীর যে-প্রান্তেই থাকুক । আর আল্লাহর নির্দেশ হলো, তোমরা যদি ইসলামের শক্রদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়, তা হলে আল্লাহ তোমাদের সঙ্গে থাকবেন । ব্যবিলনের জয় একটা জনপদের জয় ছিল না । মুজাহিদগণ যতই এই অঞ্চলের ইতিহাস ও সভ্যতার প্রাচীন কাহিনিমালা শুনতে থাকলেন, তাদের অন্তরে নগরীটির জয়ের গুরুত্ব ততই বাজতে থাকল । এটি ফেরাউনদের একটি বৃহৎ নগরী ছিল। তার আশপাশে ফেরাউনি আমলের যেসব ধ্বংসাবশেষ ছিল, সেগুলোতেও একধরনের মাহাত্য ও জাকজমক ছিল । এই ধবংসাবশেষগুলো শুধু ফেরাউনদের কথা-ই মনে করিয়ে দিত না; বরং এ প্রমাণও দিত যে, এগুলো প্রাচীন মানবসভ্যতার একটি নিদর্শন । মুজাহিদগণ ভাবতে লাগলেন, এগুলো তা করেছিল এবং আত্মপ্রবঞ্চনায় লিপ্ত ছিল যে, তারা চিরকাল এ জগতে বেঁচে থাকবে আর মানুষ তাদের সেজদা করতে থাকবে । মুজাহিদগণ গর্ব বোধ করতে লাগলেন, আল্লাহ আমাদের সৌভাগ্য দান করলেন, আমরা ফেরাউনদের সেই ভূখণ্ডে ইসলামের পতাকা উড্ডীন করব এবং এখানকার মানুষগুলোর অন্তরকে ইসলামের আলোতে আলোকিত বানিয়ে দেব । হৃৎ গৌরবের এই নিদর্শনগুলোর চারপাশের বিস্তৃত পরিসরে ছড়িয়ে থাকা সবুজ- শ্যামল অঞ্চলগুলো আরবের এই মুজাহিদদের পাগলপারা করে তুলল | এমন সবুজ এলাকা ইরাকেও ছিল, শামেও ছিল । কিন্তু মিশরের এই প্রাকৃতিক সৌন্দর্যে অন্য একটি বিষয় জড়িত ছিল । এই সবুজ অঞ্চলগুলোতে খ্রিস্টপূর্বেকার কয়েক শতকের প্রাচীন সভ্যতা যেন আজও চোখে পড়ছে । কখনও-কখনও মনে হয়, যেন এই অঞ্চলটা সেই সভ্যতার সমাধি আর তার ওপর মহান আল্লাহ এই সবুজের সমারোহ ঘটিয়ে দিয়েছেন । কিন্তু তা এজন্য নয় যে, সেই সম্যতা- সংস্কৃতি আল্লাহর প্রিয় ছিল; বরং এজন্য যে, মানুষ এগুলো দেখবে আর শিক্ষা গ্রহণ করবে । কোনো-কোনো ধবংসাবশেষ নীরব ভাষায় জানান দিত এককালে সে কী ছিল এবং তার জীকজমক কীরূপ ছিল । সেগুলোর দেওয়ালের গায়ে সেকালের শিল্পীরা নানা ফ$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।